Loksbahe election 2024: দুপুর ৩টে পর্যন্ত এই রাজ্যে সামগ্রিক ভোট দানের হার কত, দেখে নিন

দুপুর তিনটে অবধি এই রাজ্যে সামগ্রিক ভোটদানের হার বেশ ভালই। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৬৩.১১ শতাংশ। কমিশন সূত্রে খবর, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Ec

দুপুর তিনটে অবধি এই রাজ্যে সামগ্রিক ভোটদানের হার বেশ ভালই। নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৬৩.১১ শতাংশ। কমিশন সূত্রে খবর, মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটদানের হার ৬৫.৪০ শতাংশ। তার পরেই রয়েছে মালদহ দক্ষিণ। সেখানে ভোটদানের হার ৬২.৯০ শতাংশ। জঙ্গিপুরে ভোটদানের হার ৬২.৫৭ শতাংশ। মালদহ উত্তরে ভোটদানের হার ৬১.৫০ শতাংশ।

পশ্চিমবঙ্গের চার কেন্দ্র-সহ দেশের মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে মঙ্গলবার। লোকসভা ভোটের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের ৪টি, অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তীসগঢ়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাতের ২৫টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমন ও দিউতে ১টি আসনে ভোটগ্রহণ চলছে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে যে সারা দেশে দুপুর তিনটে অবধি সামগ্রিক ভোট দানের হার ৫১.৭১ শতাংশ। এখন অবধি ভোটদানের হারে এগিয়ে রয়েছে অসম।

   

তৃতীয় দফার ভোট শুরু হতেই সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। কোথাও বোমাবাজির ঘটনা ঘটে আবার কোথাও ভুয়ো এজেন্ট ধরতে ছুটে যান সিপিএমের প্রার্থী। আজ ভোররাতে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে কমিশনে প্রচুর অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। দুপুর ১টা পর্যন্ত এই অভিযোগের সংখ্যা প্রায় ৫০০-এর কাছাকাছি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google