Horoscope: কেমন কাটবে আজকের দিনটি?

মেষ: পড়াশোনার ক্ষেত্রে বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন। সারাদিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার পরিচয় আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Horoscope

মেষ: পড়াশোনার ক্ষেত্রে বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন। সারাদিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার পরিচয় আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের কৌশলে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা আদায়ে বেগ পেতে হবে। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে।

বৃষ: পারিপার্শ্বিক লোকজনের জন্য সাংসারিক সুখশান্তি বিঘ্নিত হবে। পথেঘাটে বিপদ ঘটতে পারে। আজ উপার্জনের ভাগ্য ভাল। অযথা কোনও ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। কর্মস্থানে নিজেকে খুব একা মনে হতে পারে। পরিবারের কারওর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারওর সঙ্গে তর্ক বাধতে পারে।

   

মিথুন: ব্যয়ের প্রবণতা বাড়ায় চাপের মধ্যে থাকতে হবে। ব্যবসায়ীদের ভাল-মন্দ মিশিয়ে কাটবে। কর্মস্থানে কোনও বিশেষ কাজের চাপ আপনার কাঁধে পড়তে পারে। গান-বাজনায় আগ্রহ বৃদ্ধি। পড়াশোনার প্রতি ভীতি। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ। ব্যবসায় ঋণ গ্রহণ করতে হতে পারে। সম্পত্তি কেনা-বেচার ভাল দিন আসছে। আজ আপনার দিক থেকে কেউ আঘাত পেতে পারে। ব্যবসায় বাড়তি লাভের জন্য মনে আনন্দ। চিকিৎসার খরচ বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।

কর্কট: সাংসারিক সুখ বৃদ্ধি পাবে। জমিজমা সংক্রান্ত বিষয়ে সমস্যা মিটতে পারে। ভাল কাজ করে আজ সুনাম পেতে পারেন। নতুন কোনও বন্ধু লাভ। ব্যবসায় কাজের চাপ বৃদ্ধি। প্রেমের জন্য অশান্তি বৃদ্ধি। অসৎ লোক থেকে সাবধান। রোগ থেকে মুক্তি লাভ। কোনও অপরিচিত ব্যক্তি থেকে সাবধান। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে।

সিংহ: একাধিক শুভ যোগাযোগ আসবে, মাথা ঠান্ডা রেখে সেগুলিকে কাজে লাগান। মামলায় অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা। ব্যবসায় লাভের আশা রাখলে মহাজনের কথা মেনে চলতে হবে। আজ অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান লাভ। কর্মস্থানে আপনাকে কারওর অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।

কন্যা: সারাদিন চিন্তা-ভাবনা খুব ভাল থাকবে। বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আর্থিক টানপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ কঠিন কোনও কাজ সহজেই করতে সক্ষম হবেন। কথা কম বলতে পারলে সংসারে শান্তি বজায় থাকবে। সন্তানের চঞ্চলতা বৃদ্ধি। একাধিক আয়ের পথ দেখা যাচ্ছে। পায়ের কোনও কষ্ট বৃদ্ধি।

তুলা: দুর্ঘটনার প্রবণতা থাকায় একটু সতর্ক থাকতে হবে। প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। পড়াশোনায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য। রাস্তাঘাটে কোনও মহিলার জন্য বিপদ থেকে উদ্ধার। রক্তচাপ বৃদ্ধি। আজ সকাল থেকে পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় কোনও শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য মনে আনন্দ। জুয়া-জাতীয় কোনও খেলার জন্য অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক:সকাল থেকে কাজে উৎসাহ বাড়তে পারে। আজ কোনও নতুন কাজের জন্য মনে ভয়ের সঞ্চার হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সময় ভাল নয়। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। পাওনা অর্থ আদায়ে দেরি হওয়ার সম্ভাবনা। কোনও উপহার পেতে পারেন আজ। শরীরের কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রীর জন্য মানসিক চাপ বৃদ্ধি। বাড়তি কোনও খরচ হতে পারে। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। দীর্ঘদিন ধরে যাঁরা শারীরিক সমস্যায় ভুগছিলেন, তাঁরা অনেকটা সুস্থ বোধ করবেন।

ধনু: চাকরিজীবীদের ক্ষেত্রে শুভ সময়। কর্মক্ষেত্রে সু্যোগ-সুবিধা পাওয়া যাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। লোভ বৃদ্ধির জন্য অপমানিত হওয়ার সম্ভাবনা। আজ পরিবারে কারওর কোনও কাজ আপনার ক্ষোভের কারণ হতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।

মকর: কুটুম্ব বা আত্মীয়দের থেকে আর্থিক সহযোগিতা পাবেন। কোনও খারাপ খবর বাড়িতে আসার সম্ভাবনা। আজ রাগের মাত্রা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল পাবেন না। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা ও খরচ। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ। শরীরের দিকে নজর দিন, অসুস্থতার সম্ভাবনা। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে ব্যবসার আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। পেটের কষ্ট বৃদ্ধি।

কুম্ভ: পড়াশোনোর প্রতি আগ্রহ থাকলেও আত্মবিশ্বাসের অভাবের জন্য তেমন সাফল্য আসবে না। পাওনা কোনও টাকা আদায়ের জন্য দিনটি খুব ভাল। ব্যবসায় বাড়তি লাভ আসতে বিলম্ব। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে পারবেন। বাড়ির কোনও কাজের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। বাড়িতে কোনও ভ্রমণের আলোচনা। আজ কোনও লোকের উপকার করতে গিয়ে সুনাম পাবেন। দুপুরের পরে স্ত্রীর কোনও ব্যবসা থেকে লাভ হতে পারে। পিতার জন্য চিন্তা বৃদ্ধি।

মীন:সকাল থেকে কাজে উৎসাহ বাড়তে পারে। আজ কোনও নতুন কাজের জন্য মনে ভয়ের সঞ্চার হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সময় ভাল নয়। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। পাওনা অর্থ আদায়ে দেরি হওয়ার সম্ভাবনা। কোনও উপহার পেতে পারেন আজ। শরীরের কোনও কষ্ট বৃদ্ধি। স্ত্রীর জন্য মানসিক চাপ বৃদ্ধি। বাড়তি কোনও খরচ হতে পারে। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। দীর্ঘদিন ধরে যাঁরা শারীরিক সমস্যায় ভুগছিলেন, তাঁরা অনেকটা সুস্থ বোধ করবেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google