সপ্তাহের শুরুতেই বাড়বে তাপমাত্রা, বৃষ্টির ভ্রুকুটি কোন জেলায়?

কলকাতা: সপ্তাহের শুরুতেই বাড়বে তাপমাত্রা৷ লেপ-কম্বল একেবারেই তুলে দেওয়ার সময় চলে এল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে৷ সোমবার থেকে পারদ ক্রমশ চড়বে৷ আগামী চার থেকে পাঁচ দিন ২-৪ ডিগ্রি পর্যন্ত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Record temperature rise in November, Second Warmest November In India

কলকাতা: সপ্তাহের শুরুতেই বাড়বে তাপমাত্রা৷ লেপ-কম্বল একেবারেই তুলে দেওয়ার সময় চলে এল ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে৷ সোমবার থেকে পারদ ক্রমশ চড়বে৷ আগামী চার থেকে পাঁচ দিন ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা৷ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷ সেই সঙ্গে আগামী সপ্তাহে বুধ-বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির সম্ভবনা৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে৷ সেই সঙ্গে সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা৷ কলকাতায় রাতের তাপমাত্রা ২০ এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে৷ অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ থাকবে৷ তবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সহ উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

   

দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম সহ উত্তরবঙ্গে দার্জিলিং-এ রয়েছে বৃষ্টির সম্ভবনা৷ রবিবার কলকাতার সর্বনিম্ন থাকবে ১৮ ডিগ্রি৷ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি৷ তবে ফের সোম-মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google