রাজ্যে দুর্যোগের ভ্রুকুটি, জারি হলুদ সতর্কতা

কলকাতা: ১৮০ ডিগ্রি পাল্টি খেল আবহাওয়া৷ রোদকে ছুটি দিল বৃষ্টি৷ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা রয়েছে৷ সেই সঙ্গে কয়েকটি জেলায় হতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: ১৮০ ডিগ্রি পাল্টি খেল আবহাওয়া৷ রোদকে ছুটি দিল বৃষ্টি৷ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা রয়েছে৷ সেই সঙ্গে কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও৷ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে৷

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকবে৷ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে অস্বস্তি৷ দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা৷

   

অন্য্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ শুক্রবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে৷ উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুত্‍-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে৷ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google