বাড়বে তাপমাত্রা, দিনভর দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ফেব্রুয়ারি মাঝামাঝি সময় বেড়েছে তাপমাত্রা৷ ৩৫ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা৷ আরও উর্ধ্বমুখী হবে তাপমাত্রা৷ এরই মধ্যে জেলায় জেলায় দিনভর দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷শুধু তাই নয়, রাজ্যের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
weather-rain

কলকাতা: ফেব্রুয়ারি মাঝামাঝি সময় বেড়েছে তাপমাত্রা৷ ৩৫ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা৷ আরও উর্ধ্বমুখী হবে তাপমাত্রা৷ এরই মধ্যে জেলায় জেলায় দিনভর দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷শুধু তাই নয়, রাজ্যের দশটি জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতাও৷

হাওয়া অফিস সূত্রে খবর, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বুধবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদ,নদিয়ায়৷ বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস৷ শুক্রবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে৷

   

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ বজ্রবিদ্যুত্‍-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে৷ শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য এলাকায় থাকছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা৷ বুধবার থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে৷ দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়৷

আসানসোলে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস, হাওড়ায় ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস ও দিঘায় ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস৷ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google