SSC Scam: নিয়োগ দুর্নীতির নথি মিলতেই বাহিনীর ঘেরাটোপে TMC বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ দুর্নীতিতে (ssc scam) ফের চাঞ্চল্যকর মোড়। এবার সিবিআই অভিযানে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে মিলল দুর্নীতির নথি। বিধায়কের বাড়ি ও তাঁর শ্বশুরবাড়িতে চলে তল্লাশি।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
CBI searched the SSC building

নিয়োগ দুর্নীতিতে (ssc scam) ফের চাঞ্চল্যকর মোড়। এবার সিবিআই অভিযানে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে মিলল দুর্নীতির নথি। বিধায়কের বাড়ি ও তাঁর শ্বশুরবাড়িতে চলে তল্লাশি। বিধায়ক বাড়ি থেকেই প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

সিবিআই সূত্রে খবর, সে সব নথির মধ্যে রয়েছে বেশ কয়েকজন চাকরি প্রার্থীর নাম। সেই নামের পাশে লেখা রয়েছে কিছু টাকার অঙ্ক। জীবনকৃষ্ণ সাহা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আছেন বলে জানা যাচ্ছে। বড়ঞায় প্রবল চাঞ্চল্য। এসএসসি, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নথি এসেছে তদন্তকারীদের হাতে।

   
TMC leader Jiban Krishna Saha caught with job corruption manual
The image shows TMC leader Jiban Krishna Saha being escorted by authorities after being caught with a manual outlining corrupt practices related to job appointments during a raid by central forces. He is seen wearing a white shirt and black trousers, with his hands handcuffed behind his back.

এক সপ্তাহ আগে দুয়ারে সরকার কর্মসূচিতে প্রকাশ্যে বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে চোর বলে কটাক্ষ করেন এর ব্যক্তি। বড়ঞা ব্লকের কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েতের মধ্যেই এই ঘটনা ঘটেছিল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google