তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি, ব্যাপক শোরগোল বাংলায়

একদিকে যখন আরজি কর-কান্ডে সমগ্র বাংলা উত্তাল তখন এক তৃণমূল নেতার (TMC Leader) গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বেলুড়ে জিটি রোডের ওপর। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
tmc

একদিকে যখন আরজি কর-কান্ডে সমগ্র বাংলা উত্তাল তখন এক তৃণমূল নেতার (TMC Leader) গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বেলুড়ে জিটি রোডের ওপর। হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, বুধবার বেলুড়ে জিটি রোডের উপর হামলার শিকার হন হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। কালীঘাটে পুজো দিয়ে তিনি স্বপরিবারে বাড়ি ফিরছিলেন। এরপর তাঁর গাড়িতে আচমকাই কিছু দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। গাড়ির কাচে গুলি লেগেছে। যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে তা তিনি দেখতে পাননি।

   

রাস্তা অন্ধকার থাকায় কাউকে দেখতে পাননি তিনি বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। ঘটনার পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও কৈলাস মিশ্রের অভিযোগ, পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে তাঁর গাড়িতে। তাঁকে শেষ করে দেওয়াই লক্ষ্য ছিল দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাংলায়।

 

 

 

 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google