Tips: চুটকিতে সব মুশকিল আসান

ঘরের কিছু টুকটাক কাজ নিয়ে প্রায়শই আপনাকে কিছু যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়।এইসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে জানা দরকার কিছু সহজ পদ্ধতি (Tips)। রান্নাকে সহজ ও সুন্দর করতে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
hacks-for-homemaker

ঘরের কিছু টুকটাক কাজ নিয়ে প্রায়শই আপনাকে কিছু যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়।এইসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে জানা দরকার কিছু সহজ পদ্ধতি (Tips)। রান্নাকে সহজ ও সুন্দর করতে টিপসের কোন বিকল্প নেই। আসুন জেনে নেই তেমনি গৃহস্থালীর অতি প্রয়োজনীয় টুকিটাকি কিছু টিপস:

  • রান্নার সময় হাতে হলুদের দাগ হলে, আলুর খোসা ছাড়িয়ে হাতে ঘষে ধুয়ে নিলে আর হলুদের দাগ থাকে না।
  • কোন কিছু ওভেনে বেক করার জন্য অ্যালুমিনিয়াম পাত্রের তলায় একটু বাটার বা ঘি ছড়িয়ে দিন। দেখবেন খুব সহজে বেক করা খাবার বের করতে পারবেন ও ফ্লেভারটা ভালো হবে।
  • ভাত সিদ্ধ হওয়ার আগে জলে কয়েক ফোটা লেবুর রস ও এক চামচ তেল দিলে ভাত ঝরঝরা থাকে।
  • পোলাও বা খিচুড়ি অথবা চাইনিজ রাইস তৈরির জন্য চালে সামান্য তেল, পেঁয়াজ, লবণ ও সবজি মিশিয়ে রাইসকুকারে দিন। পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে আপনার সুস্বাদু মজাদার খাবার।
  • মাছ ও মাংস রান্না করার জন্য রেফ্রিজারেটর থেকে নামালে বরফ গলিয়ে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। তাতে গরমে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে।
  • সবজি পরিষ্কার করে কেটে প্যাকেটজাত করে রেফ্রিজারেটরে রাখতে পারেন।
  • খাবার বেশিক্ষণ গরম রাখার জন্য হটপট বা তাপ অপরিবাহী পাত্র ব্যবহার করুন।
  • পেয়াঁজ এবং আলু একসাথে একই পাত্রে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
  • রান্নার সময় কোনো কিছু মাপার জন্য পরিমাপক পাত্র (কাপ, চামচ) ব্যবহার করুন। কাজে সুবিধা হবে।
  • রান্না করা খাবার রেফ্রিজারেটরে রাখার আগে বাতাসে ঠান্ডা করে নিতে হবে। সময় ব্যয় হবে কম।
  • একসাথে অনেক রসুন ছাড়াতে সময় বেশি লাগে। আস্ত রসুন ফুটন্ত জলে মিনিট দুয়েক ভিজিয়ে হাতে ঘষলে ওপরের খোসা ছেড়ে যায়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google