ব্যাটিংয়ে তিলক-বোলিংয়ে শার্দুল, গুড়িয়ে দিল পঞ্জাবকে

২০০ রান করেও জিততে পারল না পঞ্জাব। তিলক ভার্মার ঝোড়ো ইনিংস ও শার্দুলের চার উইকেটে মান রক্ষা মুম্বইয়ের।

By Sandipa Nandy

Published:

Follow Us
tilak-varma-shardul-thakur-mumbai-beat-punjab-ipl-2026

Kolkata, May 14: টানা পঞ্চম হার পঞ্জাব কিংসের। ধীরে ধীরে প্লে-অফের রেস থেকে ছিটকে যাচ্ছে শ্রেয়স অয়ারের দল। আইপিএল ২০২৬-এর ৫৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটি ১ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে মান রক্ষা করল মুম্বই। তবে আজকের পর পয়েন্ট টেবিলের কোনো হেরফের হয়নি। শুধু মুম্বই মোট ৮ পয়েন্ট সংগ্রহ করেছে।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। পঞ্জাব প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। রান ২০০ উঠলেও দলের খেলোয়াড়দের জেল্লা কোথায় যেন কোথায় হারিয়ে গেছে। দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন প্রভসিমরন সিং। তাঁর ৩২ বলে ৫৭ রানে পঞ্জাব অনেকটা এগিয়ে যায়। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আজমতুল্লাহ ওমারজাই (৩৮)। এছাড়া অবদান রাখেন প্রিয়াংশ আর্য (২২), কুপার কনোলি (২১), জেভিয়ার বার্টলেট (১৮), বিষ্ণু বিনোদ (১৫)। অধিনায়ক শ্রেয়স মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন।

   

জবাবে রান তাড়া করতে নেমে আজ খুব একটা পরিশ্রম করতে হয়নি মুম্বই ব্যাটারদের। তিলক ভার্মার তান্ডবে সহজেই জয় পায় মুম্বই। তাঁর ব্যাট থেকে ৩৩ বলে ৬টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি সহ মোট ৭৫ রান এসেছে। তাঁকে সঙ্গ দেন রিকল্টন। তিনি ২৩ বলে ৪৮ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া স্কোরবোর্ডে লক্ষ্য কমিয়ে আনতে সহায়তা করেন রোহিত শর্মা (২৫), উইল জ্যাকস (২৫), রাদারফোর্ড (২০)। তবে নমন ধীর ৯ রান করেই আউট হন।

এদিন বোলিংয়েও ঝড় তোলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই। একা হাতে ৪টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ১টি করে উইকেট আসে করবিন বশ, রাজ বাওয়া-র থেকে। এছাড়া ২টি উইকেট শিকার করেন দীপক চাহার। তবে আজও উইকেটহীন বুমরাহ। উল্টোদিকে ব্যাটিংয়ের পাশাপাশি আজ বোলিংয়েও নিষ্প্রভ পঞ্জাব। ২টি উইকেট শিকার করেন আজমতুল্লাহ ওমারজাই। এছাড়া ১টি করে আউট করেন মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল। ব্যর্থ অর্শদীপ সিং ও জেভিয়ার বার্টলেট।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google