Saayoni Ghosh: ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান সায়নী, আজ ফের তৃণমূল যুবনেত্রীর জেরা

সায়নী ঘোষ কই? তিনি (Saayoni Ghosh) কি ফের জেরায় হাজিরা দেবেন? এমনই প্রশ্ন ফের। তবে জানা যাচ্ছে, টলিউড অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ এদিন খুব ভোরে একটি ...

By Rana Das

Published:

Follow Us

সায়নী ঘোষ কই? তিনি (Saayoni Ghosh) কি ফের জেরায় হাজিরা দেবেন? এমনই প্রশ্ন ফের। তবে জানা যাচ্ছে, টলিউড অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ এদিন খুব ভোরে একটি গাড়িতে চেপে তার বাড়ি থেকে বেরিয়ে গেছেন।

এদিন জেরায় ইডির তরফে সায়নী ঘোষের আয়-ব্যায় নথি, সম্পত্তির খতিয়ান নিয়ে আসতে বলা হয়েছে। সিজিও কমপ্লেক্সে তাকে দ্বিতীয়বার জেরা করবে ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে সায়নীকে প্রথম দফার জেরায় বিস্তর অসঙ্গতি পান ইডি গোয়েন্দারা। ফের তাকে ডাকা হয়।

   

ইডির হাতে আছে সায়নী ও কুন্তলের মেসেজ। সেই মেসেজ বিশ্লেষণ করে ইডির সন্দেহ আরও বেড়েছে বলেই জানা যাচ্ছে। ফলে তৃণমূল যুবনেত্রী সায়নীকে আরও একবার জেরা করবে ইডি।

সায়নীর সাথে নিয়োগ দুর্নীতি ধৃত কুল্তল ঘোষের কানেকশন নিয়ে ইডি সন্দিহান বলে জানা গিয়েছে। সেই সূত্রে সায়নীর সম্পত্তির খতিয়ান তার কাছ থেকে লিখিত আকারে নিয়েছে ইডি। তদন্তে উঠে এসেছে টলিউডের অভিনেত্রী হলেও তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পরই সায়নী ঘোষের সম্পত্তির পরিমাণ উল্কা গতিতে বেড়েছে।

তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সায়নীর বিপুল সম্পত্তি হয় বলে তদন্তে উঠে এসেছে। মূলত সম্পত্তির বিষয়ে নথি নিয়ে সায়নীকে ফের জেরা করতে ডেকেছে ইডি। একই তদন্তে সিবিআই নজরে সায়নী।

প্রথম দফার জেরার পর সায়নী বলেছেন, ডাকলেই যাব। তদন্তে একশ শতাংশ সহযোগিতা করব। পঞ্চায়েত ভোটের তিনদিন আগে তৃ়ণমূল যুবনেত্রীকে পরপর জেরায় ডাকা ইস্যুটি রাজনৈতিক মহলে তীব্র আলোড়িত। বুধবার তাকে ফের জেরা করতে ডাকা হয়েছে। সিজিও তে যাবেন তিনি? সে কি আসবে? সে কি আসছে ? এই প্রশ্ন তুঙ্গে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google