Tejashwi Yadav: দুর্ঘটনার কবলে তেজস্বীর কনভয়ের গাড়ি, মৃত ১, আহত ৭

ভয়াবহ দুর্ঘটনার কবলে আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) কনভয়ে থাকা গাড়ি। মৃত্যু হয়েছে গাড়ির চালকের। মৃত চালকের নাম মহম্মদ হালিম। আহত অন্তত ৭। তাঁদের মধ্যে ৫ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভয়াবহ দুর্ঘটনার কবলে আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবের (Tejashwi Yadav) কনভয়ে থাকা গাড়ি। মৃত্যু হয়েছে গাড়ির চালকের। মৃত চালকের নাম মহম্মদ হালিম। আহত অন্তত ৭। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলায়। আহতদের মধ্যে রয়েছেন ৬ পুলিশকর্মী।

জানা গেছে, তেজস্বীর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা অন্য একটি গাড়ির। ওই গাড়িতে থাকা ৩ জন এবং অপরদিক থেকে আসা গাড়িতে থাকা ৪ জন আহত হয়েছেন। তাঁদের ভর্তি করানো হয়েছে পূর্ণিয়ার মেডিক্যাল কলেজ-হাসপাতালে।

   

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে দলকে শক্তিশালী করতে ‘জনবিশ্বাস যাত্রা’য় (Jan Vishwas Yatra) বেরিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই জনবিশ্বাস যাত্রা চলবে ১১ মার্চ পর্যন্ত। তেজস্বী ঘুরবেন ৩৮টি জেলা। তার মাঝেই সোমবার রাতে ঘটে গেল এই দুর্ঘটনা। বিহারের পূর্ণিয়া থেকে কাটিহারের দিকে এগোচ্ছিল তেজস্বীর কনভয়। বেলাউরির কাছে উলটো দিক থেকে আসা একটি হোন্ডাসিটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কনভয়ে থাকা পুলিশের গাড়িটির। পূর্ণিয়ার পুলিশ সুপার উপেন্দ্রনাথ বর্মা জানিয়েছেন, ১৩১এ জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি হয়। কিন্তু কনভয়ের পিছনে তেজস্বীর গাড়ি ছিল কিনা, তা স্পষ্ট করে জানাননি তিনি। তবে এটা কি নিছকই পথ দুর্ঘটনা?‌ নাকি অন্য কোন‌ওকিছু, ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google