দাম বাড়ল সব চেয়ে সস্তা ফুল-ফেয়ার্ড বাইক Xtreme 200S!

এই ডিসেম্বরেই প্রায় সব মোটর সাইকেলের দামই বৃদ্ধির পথে হাঁটলো দেশের এক নম্বর টু-হুইলার নির্মাতা কোম্পানি হিরো মটোকর্প। সেই তালিকায় রয়েছে সব চেয়ে সস্তা ফুল-ফেয়ার্ড বাইক Xtreme 200S। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এই ডিসেম্বরেই প্রায় সব মোটর সাইকেলের দামই বৃদ্ধির পথে হাঁটলো দেশের এক নম্বর টু-হুইলার নির্মাতা কোম্পানি হিরো মটোকর্প। সেই তালিকায় রয়েছে সব চেয়ে সস্তা ফুল-ফেয়ার্ড বাইক Xtreme 200S। এটির দাম ১,০০০ টাকা বেড়ে বর্তমান এক্স-শোরুম মূল্য দাঁড়িয়েছে ১,৩৫,৩৬০ টাকা। উল্লেখ্য, এর নেপথ্যে কাঁচামালের খরচ বেড়ে যাওয়াকেই আগে দায়ী করেছিল সংস্থা।উল্লেখ্য, দাম বাড়লেও অবশ্য বাইকটির বৈশিষ্ট্য, ইঞ্জিন স্পেসিফিকেশন কিংবা ডিজাইনে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি।

Hero Xtreme 200S মডেলটি শক্তিশালী ডায়মন্ড টাইপ ফ্রেমের উপর নির্মিত। বাইকটির সামনে রয়েছে মাসকুলার ফুয়েল ট্যাংক। সম্পূর্ণ ফেয়ারিংযুক্ত এই বাইকটিতে একটানা উঁচু করা সিট, পিলিয়ন গ্র্যব রেল, উঁচু করা এগজস্ট পাইপ এবং একটি ছোট উইন্ড শিল্ড দেখতে পাওয়া যায়। বাইকটির সমগ্র অংশেই এলইডি লাইটের ব্যবহার বেশ আকর্ষণীয়। এছাড়াও এতে রয়েছে ব্লুটুথ কানেকশনযুক্ত এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। উভয় দিকেই ১৭ ইঞ্চির অ্যালয় হুইল লাগানো রয়েছে। এর ফুয়েল ট্যাংকটিতে প্রায় ১২.৮ লিটার তেল ধরে ও বাইকটির ওজন প্রায় ১৫৪.৫ কেজি।

   

হিরোর এই বাইকটিতে চলার শক্তি যোগায় ১৯৯.৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, টু-ভাল্ব, OHC ইঞ্জিন। ফাইভ স্পিড গিয়ার বক্স যুক্ত এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ১৭.৮ এইচপি শক্তি এবং ১৬.৪ এনএম টর্ক উৎপাদিত হয়।Hero Xtreme 200S বাইকটিতে ব্রেকিং এর দায়িত্ব সামলায় উভয় চাকাতে ডিস্ক ব্রেক বর্তমান। রাইডারের সুরক্ষার্থে এতে সিঙ্গেল চ্যানেল এবিএস বিদ্যমান। উন্নত সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক থাকলেও পিছনে রয়েছে মনোশক অ্যাবজরভার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google