মাত্র 11 হাজারের কমে মিলছে 50MP ক্যামেরার 5G ফোন, চলছে দুর্দান্ত অফার

আপনি যদি ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে একটি ভালো 5G স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Motorola G45 5G আপনার জন্য হতে পারে একটি চমৎকার পছন্দ। ফোনটি বর্তমানে অ্যামাজনে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Motorola G45 5G

আপনি যদি ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে একটি ভালো 5G স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Motorola G45 5G আপনার জন্য হতে পারে একটি চমৎকার পছন্দ। ফোনটি বর্তমানে অ্যামাজনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে মাত্র ১১,৮৪৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর উপর সংস্থার পক্ষ থেকে ১,০০০ পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সঙ্গেই ৩৫৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধাও মিলছে। এছাড়া, আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে আরও অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরনো ডিভাইসের ব্র্যান্ড, অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ নীতির ওপর নির্ভর করবে।

Motorola G45 5G – ডিজাইন ও স্পেসিফিকেশন

Motorola G45 5G ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে যার রেজল্যুশন ১৬০০x৭২০ পিক্সেল। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে স্ক্রলিং এবং ভিডিও দেখা আরও স্মুদ ও ঝকঝকে হবে। স্ক্র্যাচ থেকে ফোনকে রক্ষা করতে এতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৩-এর প্রোটেকশন।

   

স্মার্টফোনে থাকা এই অ্যাপগুলি এখনই ডিলিট করুন, হ্যাকারদের ফাঁদ এড়াতে দেখে নিন

এই স্মার্টফোনে রয়েছে Snapdragon 6s Gen 3 প্রসেসর, যা দৈনন্দিন ব্যবহারে স্মুথ এবং ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দেবে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাচ্ছে, যা মোবাইল গেমিং, মাল্টিটাস্কিং ও স্টোরেজের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স নিশ্চিত করবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফির জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে LED ফ্ল্যাশ ও উচ্চমানের ছবি তোলার জন্য উন্নত ইমেজ প্রসেসিং ফিচারও রয়েছে।

Motorola G45 5G ফোনে রয়েছে ৫০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি, যা সারাদিনের ব্যবহারের জন্য যথেষ্ট। এই ফোন ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে চার্জ হতে সময়ও কম লাগে।

এই ফোনে রয়েছে Android 14-ভিত্তিক My UX ইন্টারফেস, যা স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার কাছাকাছি এবং ব্যবহারকারীর জন্য সহজ ও সাবলীল। ফোনটিতে Dolby Audio-এর সাউন্ড সাপোর্ট রয়েছে, ফলে অডিও কোয়ালিটিও উন্নত। নিরাপত্তার জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

‘অপারেশন সিঁদুর’-এর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন BSNL-এর, এই প্ল্যান ভরালেই হবে দেশের সেবা

ফোনটিতে 5G, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5.2, GPS, USB Type-C পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক-এর মতো প্রয়োজনীয় কানেক্টিভিটি ফিচারগুলি রয়েছে। এই দামে এত ফিচার সহ একটি 5G ফোন হাতে পাওয়া নিঃসন্দেহে এক বড় সুযোগ, বিশেষ করে যদি আপনি বাজেট রেঞ্জে ভালো ক্যামেরা, ভালো পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চান। অফার সীমিত সময়ের জন্য, তাই সিদ্ধান্ত নিতে দেরি না করাই ভালো।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google