HomeTechnologyফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন? বাড়ি বসে সহজেই ঠিক করুন

ফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন? বাড়ি বসে সহজেই ঠিক করুন

- Advertisement -spot_img

বর্তমান সমাজে ছোট থেকে বড় প্রায় সকল মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন। অনেকেই নিজের গোপনীয়তা বা ব্যক্তিগত জিনিসপত্র রাখার জন্য স্মার্টফোন লক করে রাখেন। যা দিতে আমরা পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে থাকি। কিন্তু কোন কারণবশত যদি আপনি আপনার পাসওয়ার্ড বা প্যাটার্নটি ভুলে যান তখন কিছু করার থাকে না। আমরা ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি চলে যাই দোকানে সেখান থেকে ঠিক করিয়ে আনি। কিন্তু আপনি যদি নিজেই জানেন যে এটি কি করে ঠিক করতে হবে তাহলে বাড়ি বসেই নিজেই এটি সমাধান করতে পারবেন।

পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলে Android ডিভাইস কীভাবে আনলক করবেন?

   

১. আপনি যদি Android ফোনের পাসওয়ার্ড ভুলে যান আর সেটা আনলক করতে চান, তাহলে প্রথমে আপনার ফোনটিকে স্যুইচ অফ করতে হবে।

২. এর খানিকটা সময় পর কিছুক্ষণের জন্য পাওয়ার বাটনটিকে ভলিউম আপ বা ডাউন যেকোনো একটি বাটনের সাথে প্রেস করে ধরে রাখতে হবে।

৩. এরপর আপনার ফোনটি রিকভারি মোডে চলে যাবে। এরপর ফ্যাক্টরি রিসেট অপশন সিলেক্ট করার পর আপনাকে ‘ওয়াইপ ক্যাশে’বিকল্পটি বেছে নিতে হবে।

৪. তারপর কয়েক মিনিট অপেক্ষা করে ফোনটিকে অন করতে হবে। এখন আপনি কোনো পাসওয়ার্ড বা প্যাটার্ন ছাড়াই আপনার ডিভাইসটিকে অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ আপনাকে আবার একদম প্রথম থেকে ফোনটিকে সেটআপ করে নিতে হবে।

এছাড়া আপনি Google Account-এর সাহায্যে স্মার্টফোন আনলক করতে পারবেন।

কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন সেটআপ করার সময় যদি সেটিকে গুগল অ্যাকাউন্ট (Google Account)-এর সাথে লগইন করা থাকে, তাহলে আগামী দিনে স্মার্টফোনটির পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলেও গুগল অ্যাকাউন্ট মারফত আপনি ডিভাইসটিকে খুব সহজেই আনলক করতে পারবেন। এর জন্য আপনাকে যা যা করতে হবে, তা নীচে ধাপে ধাপে উল্লেখ করা হল:

১. স্মার্টফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলে বারংবার বৃথা চেষ্টা করার পর স্ক্রিনে ‘Forgot Pattern/Password’ (ফরগট প্যাটার্ন/পাসওয়ার্ড) বাটনটি আবির্ভূত হয়।

২. এটিতে ট্যাপ করে আপনাকে আপনার ফোনের সাথে রেজিস্টার্ড গুগল অ্যাকাউন্টে লগইন করতে হবে।

৩. এর ফলে আপনার ফোনটি আনলক হয়ে যাবে এবং আপনি সেটির জন্য নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করতে সক্ষম হবেন।

তবে এক্ষেত্রে মনে রাখবেন, এই পদ্ধতিটি কেবল তখনই কাজ করবে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন থাকে। এছাড়া, Google Device Manager (গুগল ডিভাইস ম্যানেজার) ওয়েবসাইটে গিয়েও আপনি এই কাজটি করতে পারেন।

- Advertisement -spot_img
Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img