১৫ জানুয়ারি থেকে এই সব কম্পিউটারে Google Chrome কাজ করবে না, কেন জানুন

২০২৩ সালের ১৫ জানুয়ারি থেকে Windows 7 এবং Windows 8/8.1 সাপোর্টেড ল্যাপটপ/ কম্পিউটারগুলিতে আর Google Chrome কাজ করবে না। এমনটাই জানাল Google

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Google Chrome

২০২৩ সালের ১৫ জানুয়ারি থেকে Windows 7 এবং Windows 8/8.1 সাপোর্টেড ল্যাপটপ/ কম্পিউটারগুলিতে আর Google Chrome কাজ করবে না। এমনটাই জানাল Google.

সম্প্রতি সংস্থাটি তাদের সাপোর্ট পেজে ঘোষণা করেছে,“Windows 7 এবং Windows 8/8.1 সাপোর্ট করবে এমন গুগল ক্রোমের ফাইনাল ভার্সনটি হল Google Chrome 109, লেটেস্ট ক্রোম ভার্সন অর্থাৎ Google Chrome 110-এর জন্য প্রয়োজন হবে Windows 10 বা 11 অপারেটিং সিস্টেমের ল্যাপটপ। এই OS আপডেটের প্রক্রিয়াটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি ২০২৩।

   

তবে Windows 7 এবং Windows 8/8.1 অপারেটিং সিস্টেমের কম্পিউটার/ল্যাপটপ ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসে Google Chrome ব্যবহার করতে পারবেন। তবে, নতুন করে আর কোনও আপডেট পাবেন না তারা।

নতুন Chrome 110 ভার্সনটি তার ব্যবহারকারীদের ব্যক্তিগত কম্পিউটারকে বিভিন্ন ক্ষতিকারক সাইট থেকে সুরক্ষিত রাখবে, যাতে হ্যাকাররা গ্রাহকের স্পর্শকাতর তথ্য হাতিয়ে না নিতে পারে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google