এবার ইলেকট্রিক গাড়ি হিসেবে বাজার কাড়তে আসছে টাটা ন্যানো

২০২০-র এপ্রিলে বিএস৬ নির্গমন বিধি চালু হওয়ার ফলে বিলুপ্ত হয়ে গেছিলো Tata Nano। কম দামের এই গাড়িটি মানুষের মনে জায়গা করে নিয়েছিল। যদিও সেভাবে সাফল্যের মুখ কখনোই দেখার ...

By Rana Das

Published:

Follow Us
Tata Nano electric car

২০২০-র এপ্রিলে বিএস৬ নির্গমন বিধি চালু হওয়ার ফলে বিলুপ্ত হয়ে গেছিলো Tata Nano। কম দামের এই গাড়িটি মানুষের মনে জায়গা করে নিয়েছিল। যদিও সেভাবে সাফল্যের মুখ কখনোই দেখার সুযোগ হয়নি। ন্যানোর চাকা সেই কবে থেমে হয়ে গেলেও এবার আধুনিক অবতারে গাড়িটির প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে। সূত্রের দাবি, টাটা মোটরস তাদের হারিয়ে যাওয়া স্মৃতিকে জীবন্ত করতে চলেছে। টাটা ন্যানো ফের বাজারে আসতে চলেছে। তবে এবার পেট্রোলের পরিবর্তে নতুন বেশে বাজারে আসতে চলেছে গাড়িটি।

২০১৮ সালেই টাটা ন্যানো গাড়িটির সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল। এটি একটি ৬২৪ সিসি টুইন সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনে ভর করে ছুটতো। যা থেকে ৩৮ বিএইচপি শক্তি এবং ৫১ এনএম টর্ক উৎপন্ন হতো। ৪-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ার বক্সের মাধ্যমে পেছনের চাকায় শক্তি সঞ্চারিত হতো।তবে এবারের ইলেকট্রিক ন্যানো-তে একাধিক আপডেট নজরে পড়তে পারে।

   

যার মধ্যে অন্যতম সাসপেনশন সেটআপ এবং টায়ার। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মারাইমালাইনগরে অবস্থিত ফোর্ডের কারখানা অধিগ্রহণের বিষয়ে টাটা তামিলনাড়ু সরকারের সাথে কথা বলতে পারে। সম্ভবত সেখানেই ইলেকট্রিক ন্যানোর উৎপাদন প্রক্রিয়া চালু করবে টাটা।যদিও সংস্থার তরফে এরম কোনো তথ্য সামনে আসেনি

বর্তমানে টাটা কোম্পানির হাতে রয়েছে আরও চারটি ইলেকট্রিক গাড়ি– Nexon EV, Tigor EV, Tiago EV এবং Xpres-T (বাণিজ্যিক মডেল)। সম্প্রতি লঞ্চ হওয়া Tiago EV-র দাম ৮.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এবং এর প্রিমিয়াম মডেলটির মূল্য ১১.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ২০২৩-এর জানুয়ারি থেকে এর ডেলিভারি শুরু হবে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google