Pakistan: খাইবার পাখতুনখওয়ার গ্রাম দখল নিল তালিবানরা, ভয়ে পালাল পাক পুলিশ-সেনাবাহিনী

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গত কয়েক মাস ধরে পাকিস্তানের (Pakistan ) খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে

By Kolkata24x7 Team

Published:

Follow Us
taliban-captures-village-in-khyber-pakhtunkhwa-pakistan-army-and-police-forced-to-flee

তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গত কয়েক মাস ধরে পাকিস্তানের (Pakistan ) খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে। ২০২১ সালের আগস্টে তালিবানরা ডুরান্ড লাইনের ওপারে আফগানিস্তান দখল করার পর থেকে, টিটিপি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর হামলাও বাড়িয়েছে।

এরকম একটি ঘটনায় টিটিপি খাইবার পাখতুনখাওয়ায় একটি গ্রাম দখল করে৷ স্থানীয় পুলিশ এবং পাকিস্তানি সেনাবাহিনীকে তাদের অবস্থান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। সিনিয়র পাকিস্তানি সাংবাদিক আমজাদ আইয়ুব মির্জা টুইটারে এই সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে।

   

এদিকে, মঙ্গলবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপিকে) প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তেহরিক-ই-তালিবান (টিটিপি) এর প্রতি আনুগত্য থাকা প্রায় সাত জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে

কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এর একটি দলের সাথে সংঘর্ষে টিটিপি জঙ্গিরা নিহত হয়েছে।
আটক তালিবান জঙ্গিদের উত্তর ওয়াজিরিস্তানের প্রশাসনিক কেন্দ্র বান্নুতে স্থানান্তর করার সময় TTP CTD টিমকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google