Pakistan: বন্ধু তালিবান জঙ্গিদের হামলায় রক্তাক্ত পাকিস্তান

গুলি চালিয়েছে তালিবান (Taliban) জঙ্গি সরকারের সীমান্তরক্ষীরা। সেই গুলিতে রক্তাক্ত (Pakistan)  পাক সীমান্ত প্রদেশ। আফগানিস্তানের ক্ষমতা থাকা বন্ধু তালিবান রক্ষীদের গুলিতে কমপক্ষে নিহত ৬ পাক নাগরিক। বহু গুলিবিদ্ধ। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গুলি চালিয়েছে তালিবান (Taliban) জঙ্গি সরকারের সীমান্তরক্ষীরা। সেই গুলিতে রক্তাক্ত (Pakistan)  পাক সীমান্ত প্রদেশ।

আফগানিস্তানের ক্ষমতা থাকা বন্ধু তালিবান রক্ষীদের গুলিতে কমপক্ষে নিহত ৬ পাক নাগরিক। বহু গুলিবিদ্ধ।

   

পাকিস্তানি সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, রবিবার হামলা হয় সীমান্তবর্তী  বালোচিস্তান প্রদেশের চমন সীমান্তে। আফগানিস্তানের দিক থেকে গুলি চলে। উল্টোদিকে থাকা পাক রেঞ্জার্স গুলির জবাব দেয়। সীমান্তের ওপারে আফগানিস্তানে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

রয়টার্সের খবর, আফগানিস্তান সীমান্তের কান্দাহার প্রদেশে তালিবান সরকারের কর্মকর্তা নূর আহমেদ জানান, দুর্ঘটনাক্রমে গুলি চালানোর ঘটনা ঘটে। পরে দু’পক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google