রিচা ঘোষকে শুভেচ্ছা জানাতে শিলিগুড়িতে শুভেন্দু

কলকাতা: বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের বাড়িতে শুভেন্দু অধিকারী। শনিবার সাত সকালে রিচার শিলিগুড়ির বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান শুভেন্দু। বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট ...

By Sudipta Biswas

Published:

Follow Us
suvendu-adhikari-congratulates-richa-ghosh-siliguri-visit

কলকাতা: বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের বাড়িতে শুভেন্দু অধিকারী। শনিবার সাত সকালে রিচার শিলিগুড়ির বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান শুভেন্দু। বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা রিচা ঘোষের বাড়িতে শনিবার সকাল সাতটায় পৌঁছে তাকে হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় লোকজন, ক্রিকেটপ্রেমী এবং রিচার পরিবারের সদস্যরা এই শুভেচ্ছায় উচ্ছ্বসিত । শুভেন্দু অধিকারী নিজের হাতে রিচাকে সংবর্ধনা জানিয়ে বললেন, “আজ আমার হৃদয় সত্যিই ভরে গেছে।”

শুভেন্দু বলেন “শিলিগুড়ির এই মেয়ে রিচা ঘোষ আজ শুধু উত্তরবঙ্গের নয়, গোটা পশ্চিমবঙ্গের এবং সমগ্র বাঙালির গর্ব হয়ে উঠেছেন। বিশ্বকাপের মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা, অদম্য মনের জোর এবং পরপর নজরকাটা সাফল্য সত্যিই আমাদের সকলের মনে গভীর ছাপ ফেলেছে। ভারতীয় জার্সি গায়ে পরে যে সাহস, শৃঙ্খলা এবং নিষ্ঠার পরিচয় রিচা বারবার দিয়েছেন, তা কেবল এই প্রজন্মকেই নয়, আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।”

   

মমতার হুঁশিয়ারি উড়িয়ে বাংলায় কার্যকর হল ওয়াকফ সংশোধনী আইন

শুভেন্দু অধিকারী রিচার বাড়িতে পৌঁছে প্রথমেই তার পরিবারের সঙ্গে দেখা করলেন। রিচার বাবা-মা, ভাই-বোন সকলেই উচ্ছ্বসিত ছিলেন। রিচাকে সংবর্ধনা স্মারক হিসেবে একটি সুন্দর শাল ও স্মৃতিচিহ্ন প্রদান করলেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বললেন, “আন্তর্জাতিক মঞ্চে রিচা ঘোষ যে ভাবে পশ্চিমবঙ্গের এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন, তাতে কোনো প্রশংসাই তাঁর জন্য যথেষ্ট নয়।

ক্রিকেটের মাঠে তার অসাধারণ পারফরম্যান্স আমাদের সকলকে গর্বিত করেছে। আমি আন্তর্জাতিক মঞ্চে আগামী দিনগুলোতে রিচা আরও সফল হবেন এই পূর্ণ আস্থায় আছি।”তিনি আরও বললেন, “ভারতীয় মহিলা ক্রিকেট দলকে রিচা এবং তার সতীর্থরা বিশ্বের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবেন, এই আমার দৃঢ় বিশ্বাস। রিচার এই সাফল্য শুধু তার ব্যক্তিগত জয় নয়, এটি আমাদের পুরো সমাজের জয়।”

সম্প্রতি কলকাতাতেই ইডেন গার্ডেন্সে রিচার সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল। তাকে সেই সম্বর্ধনায় সোনার ব্যাট এবং বল দেওয়া হয়। তার সঙ্গে তার হাতে তুলে দেওয়া হয় ৩৪ লক্ষ টাকার একটি সাম্মানিক চেক। শুধু বাংলা বা দেশ নয় বিশ্বের দরবারে মহিলা ক্রিকেট দলের জন্য ভেসে এসেছে শুভেচ্ছা এবং বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলের প্রত্যেকেই সারা বিশ্বের কাছ থেকে পাচ্ছেন শুভেচ্ছা।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google