Garden Reach: গার্ডেনরিচকাণ্ডে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন বিরোধী দলনেতা

কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, গার্ডেনরিচের (Garden Reach) এই ভয়াবহ দুর্ঘটনার কারণ বেআইনি ভাবে জলাজমি ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Suvendu Adhikari in EC office

কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, গার্ডেনরিচের (Garden Reach) এই ভয়াবহ দুর্ঘটনার কারণ বেআইনি ভাবে জলাজমি ভরাট করা। সোমবার এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে কোথাও ছোট ডোবা পুকুর, বেহালার চড়িয়াল খাল, কালীঘাটের নালা অথবা দত্তাবাদের জলাজমি হোক, ভরাট করা হয়েছে এবং এখনও হচ্ছে। কয়েক হাজার পুকুর বোজানো হয়েছে। কাউন্সিলর, স্থানীয় পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগের লোকজন এইসব ঘটনায় জড়িত বলে তিনি অভিযোগ করেন।

শুধুমাত্র মেটিয়াবুরুজ-গার্ডেনরিচেই ৮০০ বেআইনি নির্মাণ তৈরি হয়েছে। এই সব নির্মাণের কনভারশন, মিউটেশন কোনও কাগজপত্রই নেই। এই সব নির্মাণগুলো সিইএসসি থেকে চুরি করে বিদ্যুতের সমস্যা মেটায়। তপসিয়ার গুলশন কলোনি থেকে শুরু করে নজর রাখলে দেখা যাবে কর্পোরেশনের ১২ বছর আগের ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনও মিল নেই।

   

শুভেন্দু অধিকারী আরও জানান, শামস ইকবাল পাঁচ কোটি টাকার দামী গাড়ি চেপে ঘুরে বেড়ান। তপসিয়ার তৃণমূল ভবনের কাছে গেলেই দেখবেন প্রথমে জলাজমি কচুরিপানা দিয়ে ভরাট হচ্ছে। তারপর ওই ধরনের জলাজমি টিন দিয়ে ঘিরে ফেলা হয়। এভাবেই চলে ভরাটপর্ব। জাভেদ খানের এলাকায় এসব চলছে। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের সংস্থাকে দিয়ে তদন্ত করালেই সব ধরা পড়ে যাবে। গার্ডেনরিচে এই মৃত্যু আসলে খুন। যার পিছনে মুখ্যমন্ত্রী, ফিরহাদ হাকিম ও শামস ইকবাল বা অনিল প্রত্যক্ষভাবে জড়িত। আমি শামস ইকবালকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এখানেই শেষ নয় তিনি আরও অভিযোগ করেন যে রামপুরহাটের বগটুই থেকে রাজ্যের সর্বত্র সংখ্যালঘুদের বলির পাঁঠা করা হচ্ছে। আর, ভূমি মাফিয়াদের তুলে ধরেছে এই তৃণমূল সরকার। এই জঙ্গলরাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। আমরা এর বিরুদ্ধে জনস্বার্থ মামলা করার জন্য নাগরিকদের কাছে আহ্বান জানাব।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google