কর্মহীন ভারত বিয়েতে মগ্ন, ৪ লক্ষ কোটি টাকার ব্যবসা

উৎসবের মরশুম শেষ হতেই শুরু হতে চলেছে বিয়ের মরশুম। একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে যে এই বছর অর্থাৎ ২০২৩ সালে রেকর্ড সংখ্যক বিয়ের অনুষ্ঠান হবে ভারতে। এবং এই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

উৎসবের মরশুম শেষ হতেই শুরু হতে চলেছে বিয়ের মরশুম। একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে যে এই বছর অর্থাৎ ২০২৩ সালে রেকর্ড সংখ্যক বিয়ের অনুষ্ঠান হবে ভারতে। এবং এই রেকর্ড সংখ্যক বিয়েকে কেন্দ্র করে রেকর্ড গড়ে ব্যবসাও হচ্ছে। ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’ –এর সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী ২০২৩ সালে কমবেশি ৩৫ লক্ষ বিয়ে হচ্ছে ভারতে। এর ফলে প্রায় ৪.২৫ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে।

দেশজুড়ে ২০২৩ সালে কত বিয়ে হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে কত বিয়ে হবে; কোন পরিবার কত খরচ করেছে এবং করবে- এই সব কিছু নিয়েই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে গত কয়েক বছরের রেকর্ড ভাঙতে চলেছে এই বছর। এই বছর বিয়ের সংখ্যা বেড়েছে অনেকটা। সঙ্গে এর সদর্থক প্রভাব পড়ছে বাজারেও। কারণ বিয়েকে কেন্দ্র করে বাড়ি তৈরি, বাড়ি সংস্কার, বাড়ি বা ফ্ল্যাট রং করা, নতুন ফ্ল্যাট কেনা, বিয়ের কেনাকাটা, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবদের জন্য প্রীতিভোজ, উপহার কেনা ইত্যাদিতে এ বছর খরচ হচ্ছে ৪ লক্ষ কোটি টাকার বেশি অর্থ।

   

সমীক্ষা অনুযায়ী, ২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রচুর বিয়ে আছে। পরের বছর আবার জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে অনেক বিয়ের অনুষ্ঠান ঠিক হয়েছে। গত বছর সারা দেশে ৩২ লক্ষ বিয়ে হয়েছিল। ব্যবসা হয়েছিল ৩.৭৫ লক্ষ কোটি টাকার। এ বার সেটা অনেকটাই বেড়েছে।

জানা যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ভোজসভা, হোটেল, পার্ক, ইত্যাদিতে ‘বুকিং’ হয়ে গিয়েছে। কেটারিংয়ের বুকিংও হয়ে গেছে। বিয়ের এমন ভরা বাজারে বড় থেকে খুচরো ব্যবসায়ীরা দারুণ লাভবান হবেন। ভোজসভার মালিক থেকে গাড়ির চালক, কেটারিং সংস্থা থেকে ফুলের দোকানদার, আলোর ব্যবসায়ী থেকে উপহার বিক্রেতা, ছোট-বড় সকলের কাজ এবং ব্যস্ততা আগামী কয়েক দিনে আরও বাড়বে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google