Home West Bengal আকাশের পর ফের আজ সাঁকরাইল ডন সানি মোল্লাকে অন্তর্বাস পরিয়ে প্যারেড পুলিশের

আকাশের পর ফের আজ সাঁকরাইল ডন সানি মোল্লাকে অন্তর্বাস পরিয়ে প্যারেড পুলিশের

sunny-molla-police-parade-sankrail

সাঁকরাইল: তৃণমূলের আমলে যারা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে রাজত্ব করত, (Sunny Molla)তাদের একের পর এক ধরে পুলিশ এখন খোলা রাস্তায় প্যারেড করাচ্ছে। আকাশ সিংহের পর সোমবার ফের একই দৃশ্য দেখা গেল সাঁকরাইলে। এবার ধৃত ‘ছোটা ডন’ খ্যাত সানি মোল্লা। পুলিশ তাকে শুধু অন্তর্বাস পরিয়ে এলাকায় ঘুরিয়ে দেখিয়েছে। এই দৃশ্য দেখে স্থানীয় মানুষের মধ্যে একদিকে স্বস্তি, অন্যদিকে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

- Advertisement -

   

সানি মোল্লা তৃণমূলের সঙ্গে যুক্ত একজন চুক্তিভিত্তিক হোম গার্ড ছিলেন। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সাঁকরাইল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং ছোট দোকানদারদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করতেন তিনি। অস্বীকার করলে হুমকি, মারধর এবং ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হত। স্থানীয়রা তাঁকে ‘ছোটা ডন’ বলে ডাকতেন।

আরও দেখুনঃ মরণোত্তর পদ্মবিভূষণ ধর্মেন্দ্রকে, প্রসেনজিতের হাতে পদ্মশ্রী,আর কারা পেলেন সম্মান?

আকাশ সিংহের মতোই সানি মোল্লাও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ।পুলিশ সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সানিকে ধরা হয়। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি ও হুমকির মামলা রয়েছে। পুলিশের দাবি, তাকে এভাবে প্যারেড করানো হয়েছে যাতে এলাকার মানুষ দেখতে পান যে, যারা তাদের ওপর অত্যাচার করত, তাদের আর কোনো প্রটেকশন নেই।

আকাশ সিংহকে গতকাল একইভাবে প্যারেড করানো হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে দুই প্রভাবশালী অপরাধীর এই অবস্থা দেখে অনেকেই বলছেন, বাংলায় এবার সত্যিই পরিবর্তন আসছে। তৃণমূলের আমলে এই ধরনের চুক্তিভিত্তিক হোম গার্ড ও স্থানীয় নেতাদের ছত্রছায়ায় অপরাধীরা দাপিয়ে বেড়িয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। সানি মোল্লাও নিজেকে তৃণমূলের প্রভাবশালী কর্মী হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি চালাতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশের এই কড়া অ্যাকশনকে অনেকে নতুন প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির প্রমাণ হিসেবে দেখছেন।

Follow on Google