Subhashree: ছেলের ঠোঁটে চুমু খেয়ে নোংরা কটাক্ষের শিকার শুভশ্রী

Subhashree: ‘এটা কি নতুন জেনারেশন এর modernity? বাচ্চার ঠোঁট এ কিস করা? আমার মা আমাদের ভাই বোনদের ভালোবাসা দেননি? তারা তো কই এই ভাবে অসভ্যতামো করেনি।’ নিজের ছেলেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Subhashree

Subhashree: ‘এটা কি নতুন জেনারেশন এর modernity? বাচ্চার ঠোঁট এ কিস করা? আমার মা আমাদের ভাই বোনদের ভালোবাসা দেননি? তারা তো কই এই ভাবে অসভ্যতামো করেনি।’ নিজের ছেলেকে আদর করতে গিয়েও শুনতে হল মা শুভশ্রীকে। সম্প্রতি, দোলের দিন ছোট্ট ইউভানকে আদর করতে করতে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই শুরু হয় ভয়ানক ট্রোলিং।

কেউ স্বাস্থ্য সচেতনতা তুলে বলেন, ‘মানুষের মুখ থেকে, বিশেষত লালা থেকে প্রচুর জার্মস ছড়ায়। child specialist ডাক্তাররা বলেওছেন এটা যে বাবা মা যেই হোক, বাচ্চার মুখে মুখে লাগিয়ে চুমু খাওয়া উচিত না। এতে ক্ষতি বাচ্চারই।’ আবার কারও দাবি, কি নোংরা।

   

তবে, কেউ কেউ নিরপেক্ষ থেকে আবার বলেছেন, ‘এই কিছু সমাজসেবী মানুষের কারণে মাঝে মাঝে আমি ভাবি এটা কি করা উচিত নয়?? কারণ আমরাও তো মানুষ প্রভাব তো পড়বেই।। সবাই তো আর শুভশ্রীদি নয়!! নিজেরাও জ্বলবে অন্যদেরও জ্বালাবে!! আমি ছবিটা দেখে বাকিগুলো না দেখে কমেন্ট দেখতে এলাম।। দেখানোর চুম খাচ্ছে না বড়ো হলে আপনাআপনি সব চলে আসে!!’

কেউ কেউ নায়িকাকে সাপোর্ট করে বলেছেন, ‘O ma go কারা এরা??? মা আর ছেলের আদুরে চুমু কে নোংরা মন্তব্য করছে আমারও তো ছেলে আছে এইভবে মুখে চুমু খায় কই কোনো তো আলাদা feeling আসেনা মাতৃত্ব ছাড়া যারা commemt করেছেন তারা ঠিক মা হননি একন হলে হয়তো বুঝতেন সন্তান কে ভালবেসে চুমু খাওয়াটা নোংরা না একটা অদ্ভুত অন্য ফিলিংস।’

আসলে এই সমালোচনার সূত্রপাত হয় এক নেটিজেনের ব্যক্তিগত কমেন্টে। তিনি বলেন, ‘মা ছেলের সম্পর্ক কে এই ভাবে ছোটো না করলেও পারতেন। ছিঃ গালে বা কপালেও চুমু টা খাওয়া যেত।’

এরপর যখন অবস্থা বেগতিক। কমেন্ট বক্সে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। ওই নেটিজেনই তখন ক্ষমা চেয়ে বললেন, আমি জানতাম না আমার একটা ছোট্ট কথা কে ঘিরে এত বড় একটা সিনক্রিয়েট হবে আমি সবার প্রথমে ক্ষমা চাইবো @subhashreeganguly real দি তোমার কাছে। আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও। তারপর তাদের কাছে ক্ষমা চাইবো যারা। আমি ওই সেই মন্তব্যটা করার পর যারা রুখে দাঁড়িয়ে ছিলেন। তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আপনারা দয়া করে আর এই বিষয়টাকে নিয়ে মাথা ঘামাবেন না। কারণ এতবার ক্ষমা কেউ চায় না।

যদিও, এই প্রসঙ্গে একটা কথাও তোলেননি শুভশ্রী গাঙ্গুলি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google