বিরাট চমক, ইন্টার কাশীর দায়িত্ব নিলেন হাবাস

গত মরসুম থেকেই আইলিগে অংশ গ্ৰহন করছে ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। প্রথমদিকে বেগ পেতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে ধরা দেয় বারাণসীর এই ফুটবল ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Antonio Lopez Habas ATK

গত মরসুম থেকেই আইলিগে অংশ গ্ৰহন করছে ইন্টার কাশী ফুটবল ক্লাব (Inter Kashi FC)। প্রথমদিকে বেগ পেতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে দুরন্ত ছন্দে ধরা দেয় বারাণসীর এই ফুটবল ক্লাব। চূড়ান্ত সাফল্য না আসলেও মরসুম শেষে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে শেষ করে এই ফুটবল ক্লাব। নয়া সিজনে ডুরান্ড কাপে ও অংশ গ্ৰহন করছে ইন্টার কাশী। বলতে গেলে এই নয়া সিজন থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ক্লাবের।

   

সেইমতো দল গঠনের কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট। অন্তর্বর্তীকালীন কোচের নির্দেশ মেনেই খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে ক্লাব। যেখানে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও থেকেছে চমক। মূলত তরুণ প্রতিভাদের আনা হয়েছে স্কোয়াডে। এবার নিজেদের হেড কোচের নাম ঘোষনা করল ইন্টার কাশী। আসন্ন ফুটবল মরসুমের জন্য দলের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)।

বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে স্প্যানিশ কোচের নাম ঘোষনা করে বারাণসীর এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক। শেষ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট দলের দায়িত্ব পালন করেছিলেন হাবাস। আইএসএল খেতাব হাতে না আসলেও তাঁর তত্ত্বাবধানে টুর্নামেন্টের লিগ শিল্ড জয় করে সবুজ-মেরুন।

কিন্তু মরসুম শেষে তাঁকে বিদায় জানায় ময়দানের এই প্রধান। পরবর্তীতে জাতীয় দলের দায়িত্ব পাওয়ার দৌড়ে হাবাস থাকলেও তা কার্যকরী হয়নি। নয়া আইলিগ সিজনে এবার তাঁর দিকেই নজর থাকবে সকলের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google