দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে এই সমস্ত রোগ

দীর্ঘ ক্ষণ এসিতে (AIR CONDITIONING) থাকা শরীরের জন্য মোটেও ভালো নয় , এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে । আর এসিতে থাকতে থাকতে আমরা এর উপর নির্ভরশীল হয়ে পড়ছি । ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
STAYING TOO MUCH IN AIR CONDITIONING

দীর্ঘ ক্ষণ এসিতে (AIR CONDITIONING) থাকা শরীরের জন্য মোটেও ভালো নয় , এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে । আর এসিতে থাকতে থাকতে আমরা এর উপর নির্ভরশীল হয়ে পড়ছি ।

অফিসে টানা ৮-৯ ঘন্টা সেন্ট্রাল এসিতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে পড়ছি আমরা । আবার বাড়িতে ফিরেও আবার এসিতে । তবে দীর্ঘ ক্ষণ এসির ব্যবহার শরীরের জন্য মোটেও ভালো নয়। আর এখন বেশীরভাগ মানুষ বাড়িতে ফ্যানের বদলে এসি ব্যবহার করছেন ।

   

তাহলে জে‌নে নেওয়া যাক দীর্ঘক্ষণ এসিতে থাকলে কি কি অসুবিধা হতে পারে ।
১) এসিতে বেশি সময় থাকলে ত্বক তার আর্দ্রতা হারিয়ে শুকিয়ে যায় । ফলে ত্বকের বিভিন্ন সমস্যায় নাজেহাল হতে পারেন ।
২) বেশিরভাগ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায় । এসি শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ কে বাড়িয়ে দিতে পারে ।

৩) যারা দীর্ঘ ক্ষণ এসিতে থাকেন তারা মাথা ব্যাথা ও অবসাদে বেশি ভোগেন । শীতাতপ নিয়ন্ত্রিত ঘর আপনার ঠান্ডার সমস্যা ও ফ্লুর প্রকোপ বাড়িয়ে দিতে পারে ।
৪) দীর্ঘ ক্ষণ এসিতে থাকলে আ্যলার্জির সমস্যা ও মারাত্মক আকার ধারণ করতে পারে ।

৫) এসব ছাড়াও এসি বেশ কিছু রোগের প্রকোপ কে বাড়িয়ে দেয় । যেমন – ব্লাডপ্রেসার , আর্থারাইটিস সহ বিভিন্ন ধরনের স্নানয়ুর সমস্যা ।
এসব সমস্যা থেকে মুক্তি পেতে এসির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে হবে ।ঘরের তাপমাত্রা ২১-২৫ ডিগ্রির মধ্যে রাখুন । ঠান্ডার মরসুমে এসি ব্যবহার না করাই ভালো । ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে লোশন ও ক্রীম ব্যবহার করতে হবে । মাঝে মাঝে মুখ ও হাত জল দিয়ে ধুয়ে ফেলুন ।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google