Rojgar Mela: প্রধানমন্ত্রীর রোজগার মেলা বন্ধের নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের

আগামী ১৩ জুন আয়োজিত নেতাজি ইন্ডোরে প্রধানমন্ত্রীর রোজগার মেলা অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়েছে।রাজ্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Prime Minister's Rojgar Mela

আগামী ১৩ জুন আয়োজিত নেতাজি ইন্ডোরে প্রধানমন্ত্রীর রোজগার মেলা অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়েছে।রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই কারণেই ১৩ জুন রোজগার মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে রাজ্যে। তাতে রোজগার মেলার আয়োজন হতে দেওয়া সম্ভব নয়।

   

বিভিন্ন জায়গা থেকে লোক এসে জমা হবেন। ইতিমধ্যে, কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নির্বাচন মিটলে ফের রোজগার মেলার আয়োজন করা যাবে বলেও নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google