ISL: এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসির নির্ভরযোগ্য ফুটবোলার কারা!

ইন্ডিয়ান সুপার লীগ (ISL) শুরু থেকে এখনও পর্যন্ত ভারতীয় ফুটবল প্রেমীদের যথেষ্ট আনন্দ দিয়ে এসেছে । আর ফুটবলপ্রেমীরা ও সব টুকু আনন্দ ভোগ করছে প্রতি মুহূর্তে । প্রত্যেক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
who-are-the-most-trust-worthy-players-of-isl

ইন্ডিয়ান সুপার লীগ (ISL) শুরু থেকে এখনও পর্যন্ত ভারতীয় ফুটবল প্রেমীদের যথেষ্ট আনন্দ দিয়ে এসেছে । আর ফুটবলপ্রেমীরা ও সব টুকু আনন্দ ভোগ করছে প্রতি মুহূর্তে । প্রত্যেক টা ম্যাচ এক কথায় রুদ্ধশ্বাস আর টান টান উত্তেজনা পূর্ণ । ম্যাচ এর ফলাফল কি হবে তা ম্যাচ শেষ এর আগে বোঝার কোনো উপায়ই নেই এতটাই টান টান উত্তজনা পূর্ণ ম্যাচ হয় ।

গত সপ্তাহের ওড়িশা এফসি আর চেন্নাইঅন এফসি র মধ্যে কার পাঁচ গোল এর দুর্দান্ত রুদ্ধশ্বাস ম্যাচ হোক কিংবা মাঠে এ টিকে মোহনবাগান আর হায়দ্রাবাদ এফসি এর মধ্যে কার এক ইঞ্চি জমি না ছাড়ার লড়াই । প্রত্যেক টা ম্যাচ ই হয়ে উঠছে সেরার সেরা ।আর প্রত্যেকটি খেলায় ভারতীয় আর বিদেশি প্লেয়াররা তাদের নিজেদের ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

   

গুরপ্রীত সিং সান্ধু : গুরপ্রীত সিং সান্ধু বেঙ্গালুরু এফসি র হয়ে এফসি গোয়া র বিরুদ্ধে ঘরের বাইরের ম্যাচ এ 2 – 0 ম্যাচ জিতে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । এফসি গোয়া যে ঠিক কতটা কঠিন প্রতিপক্ষ সেটা তাদের দলের ফরম্যাট এর অ্যাটাকিং স্ট্র্যাটেজি দেখলেই বোঝা যায় আর সেই দলের বিপক্ষে সেই দলের হোম গ্রাউন্ড এ অসাধারণ 5 টি গোল সেভ করে দলের জয় নিশ্চিত করা যথেষ্ট প্রসংশার দাবি রাখে ।

আশিষ রায় : হায়দ্রাবাদ এফসি এর বিরুদ্ধে নিজের দল এ টিকে মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ এ নিজের সেরা টা দিয়েছেন তিনি । অসম্ভব কঠিন পরিশ্রম আর সাথে নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তিনি নিঃসন্দেহে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন।

ইভান গঞ্জালেজ : নিজের দল ইস্ট বেঙ্গল কে অসাধারণ নেতৃত্ব দিয়ে আই এস এল শিল্ড বিজয়ী জামশেদপুর এফসি কে 3 – 1 গোলের ব্যবধানে হারিয়ে 3 পয়েন্ট নিজেদের জন্য অর্জন করে নিয়েছেন । নিজের সেরা ডিফেন্স দিয়ে তিনি জন ছিনিয়ে এনেছেন।

সেন্টার ব্যাক : সন্দেশ ঝিঙ্গান নিজের দুর্দান্ত পারফর্মন্সের জোরে নিজের দল বেঙ্গালুরু এফসি কে গোয়ার বিরুদ্ধ – এ 2 – 0 লিড দিয়ে দল কে জেতানো র জন্য যথেষ্ট প্রসংশার দাবি রাখে।                                           

শুভাশীষ বোস : এটিকে মোহনবাগানের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়ার হিসেবে যার নাম সবার আগে উঠে আসে সে হলো শুভাশীষ বোস। শেষ ম্যাচ এর জয়ে যথেষ্ট অবদান রেখেছেন।

লালিয়ানজুয়ালা ছাংতে : মুম্বাই সিটি এর আরেক গুরুত্বপূর্ন খেলোয়ার । নর্থইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে ম্যাচ জেতার জন্য তার দুর্দান্ত পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয়।

জাভি হার্নান্দেজ :বেঙ্গালুরু এফসি হয়ে এফসি গোয়া র বিরুদ্ধে ম্যাচ জয়ে এর দুটি গোল এর দ্বিতীয় টি তার ই করা। শুধু তাই নয় সেই ম্যাচ এর সেরার সেরা খেলোয়াড়ের পুরস্কার টি ও তার ই দখলে 

 নাসের এল খায়াতি : চেন্নাইয়ন এফসি এর হয়ে অসাধারণ গোল করেও শেষ ম্যাচটি হারতে হয় তাদের।      

দীপক টাংরি : এটিকে মোহনবাগান এর একজন গুরুতবপূর্ণ খেলোয়ার । প্রায় সমস্ত ম্যাচ এই তার পারফরম্যান্স থাকে চোখে পড়ার মতো । শেষ ম্যাচ এও তার অন্যথা হয়নি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google