CFL : কলকাতা ফুটবল লিগে বহু দলের সাপ্লাই লাইন উত্তরপাড়া নেতাজী ব্রিগেড

এবারের দল বদলের বাজারে উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের নাম খুব শোনা গিয়েছিল। যার অন্যতম কারণ ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবির ছাড়াও কলকাতার একাধিক দলের সাপ্লাই লাইন উত্তরপাড়া নেতাজী ব্রিগেড (uttarpara ...

By Rana Das

Published:

Follow Us
uttarpara netaji brigade

এবারের দল বদলের বাজারে উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের নাম খুব শোনা গিয়েছিল। যার অন্যতম কারণ ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবির ছাড়াও কলকাতার একাধিক দলের সাপ্লাই লাইন উত্তরপাড়া নেতাজী ব্রিগেড (uttarpara netaji brigade)।

ইমামি ইস্টবেঙ্গলে উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের একাধিক ফুটবলার লাল হলুদ সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করেছিলেন। আফতাব আলম, নিরঞ্জন মন্ডল, শুভেন্দু মান্ডি, শুভম ভৌমিকরা দল বদলের বাজারে বহু আলোচিত নাম। এখন তাঁদের নিয়ে চর্চা অনেকটা কম। তবে উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের অবদান অস্বীকার করা যায় না।

   

চলতি কলকাতা ফুটবল লিগের একাধিক দলে রয়েছে ব্রিগেডের ফুটবলার। কালীঘাটের দলে রয়েছেন উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের মদন মান্ডি, তুষার হেমব্রম, করমচাঁদ মুর্মু। তিনজনেই ইতিমধ্যে ময়দানে নজর কেড়েছেন। ভবানীপুর স্পোর্টিং ক্লাবের স্কোয়াডে রয়েছেন অভিনব বাগ, সংগ্রামজিৎ রায় চৌধুরী। দুজনেই এখন নামকরা ফুটবলার। রবি দাস, ইসরাফিল দেওয়ান রয়েছেন তালিকায়।

রেলওয়ে ফুটবল ক্লাবে রয়েছে উত্তরপাড়া নেতাজী ব্রিগেডের দুই খেলোয়াড় – বিক্রম প্রধান ও অচিন্ত্য ঘোষ।ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে রয়েছেন প্রসেনজিৎ পাল।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google