Udanta Singh : ছেড়ে দিয়েছেন বেঙ্গালুরু, এবার এই দলে যেতে চলেছেন উদান্তা

গত এক দশকের সম্পর্কের ইতি টেনে বেঙ্গালুরু এফসি ছেড়েছেন ভারতীয় তারকা উদান্তা সিং (Udanta Singh)। বেঙ্গালুরু দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে দলের ফেডারেশন কাপ জয় হোক কিংবা ...

By Rana Das

Published:

Follow Us
Udanta Singh Kumam

গত এক দশকের সম্পর্কের ইতি টেনে বেঙ্গালুরু এফসি ছেড়েছেন ভারতীয় তারকা উদান্তা সিং (Udanta Singh)। বেঙ্গালুরু দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে দলের ফেডারেশন কাপ জয় হোক কিংবা আইলিগ জয়, সমস্ত কিছুর সাক্ষী থেকেছেন এই তারকা। এমনকি কার্লোস কুয়াদ্রাতের কোচিং জামানায় আইএসএল জয়ী দলেও সুযোগ করে নিয়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির এই প্রতিভাবান।

সেইসাথে ডুরান্ড কাপ ও সুপার কাপ জেতার ও রেকর্ড রয়েছে তার ঝুলিতে। কিন্তু গত কয়েকদিন আগেই বেঙ্গালুরু এফসির অফিসিয়াল সাইট থেকে জানিয়ে দেওয়া হয় তার দল ছাড়ার কথা। আসলে গত বেশ কয়েকটি মরশুম ধরে একেবারেই ছন্দে ছিলেন না এই ফরোয়ার্ড। যারফলে, এবার তাকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় সাইমনের দল।

   

কিন্তু এবার কোথায় যাবেন উদান্তা? বিগত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, এবার হয়ত লাল-হলুদে নাম লেখাবেন মনিপুরের এই তারকা ফুটবলার। যার অন্যতম ছিল বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের দায়িত্ব গ্ৰহন। একটা সময় এই স্প্যানিশ কোচের তত্বাবধানে দলের হয়ে খেলেছিলেন উদান্তা। মনেকরা হয়েছিল, সেজন্য হয়ত তার পুরোনো ছাত্রকেই ফেরাতে পারেন কুয়াদ্রাত। কিন্তু আদতে নাকি সেরকম কিছুই ঘটেনি।

যতদূর জানা গিয়েছে, বেঙ্গালুরু এফসি ছাড়ার পর এফসি গোয়ায় যোগ দিতে চলেছেন উদান্তা সিং। একটা সময় তার সাথে ইমামি ম্যানেজমেন্টের তরফে কথাবার্তা শুরু হলেও তা নাকি বেশিদূর এগোয়নি। তাই খুব একটা অঘটন না ঘটলে মানালো মার্কুইজের নতুন দলেই খেলতে পারেন উদান্তা।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google