Transfer window: ভারতীয় ফুটবলে দল-বদল করে চমক দিতে পারেন মাদ্রিদের প্রাক্তন ফুটবলার

ভারতীয় ফুটবলে দল বদল (Transfer window) নিয়ে বাড়ছে উত্তেজনা। এক নামী বিদেশি ইতিমধ্যে দল বদল করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন করে বলে শোনা যাচ্ছে। কেরিয়ারের সেরা সময় তিনি খেলেছেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
footballer Alberto Nogueira

ভারতীয় ফুটবলে দল বদল (Transfer window) নিয়ে বাড়ছে উত্তেজনা। এক নামী বিদেশি ইতিমধ্যে দল বদল করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন করে বলে শোনা যাচ্ছে। কেরিয়ারের সেরা সময় তিনি খেলেছেন অ্যাথেলেটিকো মাদ্রিদে।

কথা হচ্ছে অ্যালবার্তো নগুয়েরা সম্পর্কে। ভারতীয় ফুটবলে খেলা সেরা বিদেশি ফুটবলারদের মধ্যে তিনি একজন। ২০২০ সাল থেকে খেলছেন ইন্ডিয়ান সুপার লিগ। নগুয়েরাকে ভারতে নিয়ে এসেছিল এফসি গোয়া। ২০২২-এ এফসি গোয়া ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন মুম্বই সিটি এফসিকে।
জল্পনা অনুযায়ী, সামনের মরসুমে জার্সি বদল করতে চলেছেন তিনি। মুম্বই সিটি এফসি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দেবেন বলে সোশ্যাল মিডিয়ায় জোরালোভাবে দাবি করা হচ্ছে। এখনই অবশ্য ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

   

নগুয়েরার বয়স এখন ৩৪ বছর। আরও হয়তো দু-একটা মরসুম ইন্ডিয়ান সুপার লিগের মতো টুর্নামেন্টে খেলা চালিয়ে যেতে পারবেন। বেঙ্গালুরু এফসির তাঁর মতো একজন মিডফিল্ডারের প্রয়োজন। এবারের মরসুমে নিজের দলের খেলা দেখে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছিলেন বেঙ্গালুরু এফসির কর্নধার পার্থ জিন্দল।

দেশের একসময়কার চ্যাম্পিয়ন দলের গরিমা ফেরানোর ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন তিনি। আগামী মরসুমে বেঙ্গালুরু এফসি তাদের স্কোয়াডে যে একাধিক বদল করবে সেটা অনুমান করা কঠিন নয়। নগুয়েরা মানিয়ে নিতে পারলে সুবিধা হতে পারে বেঙ্গালুরু এফসির। গোল করার দক্ষতাও তাঁর রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google