গোল পেয়ে খুশি টম অলড্রেড, কী বললেন বাগান কোচ?

ডুরান্ড কাপে অনবদ্য জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। হাফ ডজন গোলে তাঁরা পরাজিত করেছে বায়ুসেনার ফুটবল দলকে। যা নিয়ে বেশ খুশি সবুজ-মেরুন জনতা। এই জয়ের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Tom Aldred Celebrates Goal as Mohun Bagan SG Head Coach José Molina Praises Performance

ডুরান্ড কাপে অনবদ্য জয় পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। হাফ ডজন গোলে তাঁরা পরাজিত করেছে বায়ুসেনার ফুটবল দলকে। যা নিয়ে বেশ খুশি সবুজ-মেরুন জনতা। এই জয়ের সুবাদে ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বের প্রথম স্থানে উঠে আসলো মোহনবাগান‌। যারফলে চনমনে মেজাজে গ্ৰুপের শেষ ম্যাচ খেলতে নামবেন দলের ফুটবলাররা।

অপরদিকে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি বাগান হেড কোচ জোসে মোলিনা‌। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ দলের জয় আশায় আমি খুশি। ছেলেরা ভালো খেলেছে। ছয় গোলে আমরা ম্যাচ জিতেছি। তবে আরো বড় ব্যবধানে জয় আসতে পারত‌। কিন্তু আমি খুশি।’

   

এছাড়াও ডার্বি প্রসঙ্গে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে মোলিনা বলেন, ‘হাতে গোনা কয়েকটি ট্রেনিং সেশনের সময় আমরা পেয়েছি‌। তবুও দলের সকলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। যা বিরাট গুরুত্বপূর্ণ। কিন্তু ডার্বি ম্যাচ অনেকটাই অন্যরকম একটি ম্যাচ। সেখানেও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য আমাদের, আমি আশাবাদী দলের সকল ফুটবলাররা মোহনবাগানের হয়ে ভালো পারফরম্যান্স করবে।’

আগামী ১৮ আগস্ট ডুরান্ড কাপের তৃতীয় ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কার্লেস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল। গত দুই ম্যাচের মতো এখান থেকে ও তিন পয়েন্ট সংগ্ৰহ করতে চান বাগানের হেডস্যার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google