আই-লিগের আগে মহামেডান স্পোর্টিং’র টুইট পোস্ট ঘিরে উত্তেজনা

আই-লিগ (I League) ২০২১-২২ মরসুম ৩ মার্চ বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে শুরু হতে চলেছে। মোহনবাগান মাঠে শ্রীনিদি ডেকান এফসি খেলবে ট্রাউ FC’র বিরুদ্ধে, খেলা শুরু হবে দুপুর ২ টো ...

By Rana Das

Published:

Follow Us
Mohammedan SC

আই-লিগ (I League) ২০২১-২২ মরসুম ৩ মার্চ বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে শুরু হতে চলেছে। মোহনবাগান মাঠে শ্রীনিদি ডেকান এফসি খেলবে ট্রাউ FC’র বিরুদ্ধে, খেলা শুরু হবে দুপুর ২ টো থেকে।

কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব ৩ মার্চ খেলতে নামবে, আই লিগ চ্যাম্পিয়ন আইজল এফসির বিরুদ্ধে, কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে,সন্ধ্যে ৭.৩০ মিনিটে খেলা শুরু হবে। শুক্রবার মহামেডান স্পোর্টিং ক্লাব টুইট পোস্টে জানিয়েছে,”মাঠে নামার অপেক্ষায় ⚫️⚪️????????????????⚽️
#জানজান মহম্মদ
#ভারতীয় ফুটবল
#MissionILeague “

   

প্রসঙ্গত,কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব নিউটাউনের এক বিলাসবহুল পাঁচতারা হোটেলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কোভিড-১৯ বিধিনিষেধ মেনে বায়ো বাবোল প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে।

কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের জেরে আই লিগ ২০২১-২২ সেশন মাঝপথে সাময়িক ভাবে স্থগিত রেখেছিল আই লিগ কমিটি, বিশেষঞ্জ মেডিকেল টিমের পরামর্শে। ২০২১-২২ মরসুমে আই লিগ শুরুর প্রথম পর্যায়ে মোট ৬ ম্যাচ খেলা হয়েছে। ব্ল্যাক প্যাহ্নার্সরা নিজেদের প্রথম ম্যাচ সুদেবা দিল্লি এফসির কাছে হেরে গিয়েছে ১-২ গোলে, নৈহাটি স্টেডিয়ামে। অন্যদিকে, আইজল প্রথম পর্যায়ে আই লিগে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে রিয়েল কাশ্মীর এফসি’র বিরুদ্ধে, ৩-২ গোলে।

৭ মার্চ, মহামেডান খেলবে শ্রীনিদি ডেকান এফসির বিরুদ্ধে, নৈহাটি স্টেডিয়ামে।১২ মার্চ ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে খেলবে, ব্ল্যাক প্যাহ্নার্সরা।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google