IPL 2026: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব

Read SRH vs PBKS IPL 2026 match preview, probable playing XI, head-to-head stats and match timing. Sunrisers Hyderabad aim comeback against in-form Punjab Kings.

srh-vs-pbks-ipl-2026-match-preview-comeback-battle

শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত ম্যাচের হার ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই সানরাইজার্স হায়দ্রাবাদের। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। পিসিএ নিউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। হাড্ডাহাড্ডি এই লড়াই শুরু দুপুর ৩:৩০ মিনিটে।

আইপিএল ২০২৬-এ শুরুটা ভালোই করেছে পাঞ্জাব কিংস। পরপর দুই ম্যাচ জিতে যাত্রা শুরু করে শ্রেয়াস আইয়ারের দল। শুধু কলকাতার বিরুদ্ধে গত ম্যাচটি বৃষ্টির কারণে জিততে পারেনি তারা। তবে হারেওনি। একদম ফুরফুরে মেজাজে রয়েছে পাঞ্জাব শিবির। অধিনায়ক শ্রেয়াস আইয়ার থেকে শুরু করে প্রভসিমরান সিং, জেভিয়ার বার্টলেট, প্রিয়াংশ আর্য, মার্কো জানসেন, অর্শদীপ সিং ব্যাটিং-বোলিংয়ে দুরন্ত ছন্দে আছেন।

   

অন্যদিকে সানরাইজার্স শিবিরও যথেষ্ট পজিটিভ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করলেও কলকাতার বিরুদ্ধে ম্যাচে তারা ঘুরে দাঁড়ায়। দাপটের সঙ্গে সেই ম্যাচ জেতে। তবে লখনউ এর বিরুদ্ধে ফের পরবর্তী ম্যাচে হেরে যায়। এর কারণ ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব। ঈশান কিষান, অভিষেক শর্মা, ট্রাভিস হেডদের আরও বেশি ধারাবাহিকতা দেখাতে হবে। বোলিং বিভাগের জন্যও একই কথা প্রযোজ্য।

পরিসংখ্যান অনুযায়ী, মোট ২৪বার মুখোমুখি হয়েছে হায়দ্রাবাদ ও পাঞ্জাব শিবির। মুখোমুখি সংঘর্ষে ১৭বার জিতে হায়দ্রাবাদের পাল্লাই ভারী। আর কিংসদের জয় ৭বার। এবার অরেঞ্জ আর্মির বিপক্ষে জিততে মরিয়া শ্রেয়াসের পাঞ্জাব। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, রোদ ঝলমলে দুপুরে খেলতে নামবে এই দুই দল। ফলে বৃষ্টির কোনো ভ্রুকুটি নেই।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ:
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটরক্ষক/অধিনায়ক), হেনরিক ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, শিবাং কুমার, হর্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাট। ইমপ্যাক্ট প্লেয়ার: ঈশান মালিঙ্গা।

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ:
প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), কুপার কনোলি, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার ভিশাক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রিয়াংশ আর্য।