ইস্টবেঙ্গল-বসুন্ধরার মাঝে ‘কাঁটা’ হয়ে দেখা দিয়েছে Shree Cement

ইস্টবেঙ্গল এবং বসুন্ধরার মধ্যেকার আলোচনা আপাতত ইতিবাচক। তবে কাঁটা সেই শ্রী সিমেন্ট (Shree Cement)। এমনটাই দাবি করা হয়েছে বাংলাদেশের এক বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি সামাজিক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইস্টবেঙ্গল এবং বসুন্ধরার মধ্যেকার আলোচনা আপাতত ইতিবাচক। তবে কাঁটা সেই শ্রী সিমেন্ট (Shree Cement)। এমনটাই দাবি করা হয়েছে বাংলাদেশের এক বহুল প্রচলিত সংবাদ মাধ্যমে।

সংবাদ মাধ্যমের প্রতিবেদনটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রতিবেদনের ছবির সঙ্গে ক্যাপশনে লেখা , “বসুন্ধরা গ্রুপের সঙ্গে ইস্টবেঙ্গলের গাঁটছড়ায় একমাত্র কাঁটা শ্রী সিমেন্ট।”

   

প্রতিবেদনে লেখা হয়েছে, শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাঙ্গুর একই লাল হলুদ ক্লাবের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে চাইছেন না। আরও এক বছর ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকতে চাইছে শ্রী সিমেন্ট। যদিও ইস্টবেঙ্গল কর্তারা সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাইছেন বলে মনে করা হচ্ছে । 

এর আগে জানা গিয়েছিল এপ্রিল মাসে ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের পথ চলা শেষ হতে পারে। ওই মাসেই স্পোর্টিং রাইট ফিরিয়ে দিতে পারে সিমেন্ট কোম্পানি। তবে রাইট প্রসঙ্গে ফুটবল মহলে ঘুরপাক খাচ্ছে নানান মতামত। কারও মতে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের ক্লাবের বিচ্ছেদের পথ মসৃণ। কারও মতে কণ্টকিত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google