সবুজ-মেরুন ঝড়ে দিশেহারা মহামেডান, ম্যাচ শেষে কী বললেন লোবেরা?

Sergio Lobera

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে যথেষ্ট খারাপ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। জুনিয়র লিগের পাশাপাশি দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে ও একের পর এক ম্যাচে পয়েন্ট নষ্ট করছে ময়দানের এই প্রধান। গত শনিবার দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের তৃতীয় ম্যাচে নেমেছিল মেহেরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ম্যাচের প্রথমদিকে লালথানকিমার গোলে তাঁদের বিপক্ষে এগিয়ে গেলেও সেটা ধরে রাখা সম্ভব হয়নি। সময় এগোনোর সাথে সাথেই ম্যাচে ফিরে আসে মোহনবাগান।

জোড়া গোল পান ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। এছাড়াও একটি করে গোল করে যান জেমি ম্যাকলারেন, মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাতোস‌। যারফলে টানা তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শুধুমাত্র লিগ টেবিলের শীর্ষস্থান বজায়ই থাকল না বরং টুর্নামেন্টের বাকি দল গুলির থেকে ও বেড়ে গেল গোলের ব্যবধান। আগামী ম্যাচে ও এই পারফরম্যান্স ধরে রাখার লক্ষ্য থাকবে জেসন কামিন্সদের। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা যায় বাগান কোচ সার্জিও লোবেরা‌কে।

   

তিনি বলেন, ‘দলের সকলেই ভালো খেলেছে। পাশাপাশি পরবর্তী ম্যাচে আশা করি রবসন রবিনহোকে পাওয়া যাবে।’ আগামী ৬ই মার্চ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান। বলাবাহুল্য, এবারের সুপার কাপ পর্যন্ত এই দলের হয়েই নিজের দায়িত্ব পালন করে এসেছিলেন লোবেরা। কাজেই নিজের প্রাক্তন দল নিয়ে কিছুটা হলেও আবেগপ্রবণ থাকতে দেখা যায় এই স্প্যানিশ কোচকে। তবে ইতিমধ্যেই দল লিগ শীর্ষে চলে গেলেও প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন এই বিদেশি কোচ।