Roy Krishna : কৃষ্ণাকে নিয়ে দ্বিধাগ্রস্ত এই ক্লাবের সমর্থকরা

রয় কৃষ্ণা (Roy Krishna) কোন ক্লাবে যোগ দেবেন সেটা এখনও জানা নেই । ভারতের একাধিক ক্লাব তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছে বলে জানা গিয়েছিল। এরই মধ্যে একটি ক্লাবের সমর্থকরা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

রয় কৃষ্ণা (Roy Krishna) কোন ক্লাবে যোগ দেবেন সেটা এখনও জানা নেই । ভারতের একাধিক ক্লাব তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছে বলে জানা গিয়েছিল। এরই মধ্যে একটি ক্লাবের সমর্থকরা তাকে নিয়ে দ্বিধা বিভক্ত।

প্রথমে মনে করা হয়েছিল রয় কৃষ্ণা যোগ দেবেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে। কিন্তু সময় যতো এগিয়েছে সেই সম্ভাবনা ততো কমে গিয়েছে বলে ফুটবল মহলের একাংশের অনুমান। বদলে ইন্ডিয়ান সুপার লিগের অপর এক ক্লাব কেরালা ব্লাস্টার্সের সম্ভাবনা এখন আগের থেকে বেশি বলে শোনা গিয়েছে।

   

কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা রয় কৃষ্ণাকে নিয়ে দ্বিধা বিভক্ত। ফিজিয়ান তারকার কেরালা যোগের খবর প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জল্পনা। ইয়েলো আর্মির সর্থমকদের একাংশ ফিজিয়ান তারকাকে দলে চাইছেন না।

এই দুই ক্লাব ছাড়াও উঠে এসেছিল ইস্টবেঙ্গল ক্লাবের নাম। লাল হলুদের সঙ্গে কৃষ্ণার কথাবার্তা খুব বেশি কিছু হয়েছে বলে জানা যায়নি। বরং তারকা স্ট্রাইকারকে বাজিয়ে দেখা হয়েছে বলে অনেকে মনে করছেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google