এই ব্রাজিলিয়ান ফুটবলারকে বিদায় জানাল ওডিশা এফসি

শেষ সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ওডিশা এফসির (Odisha FC)। পরাজিত হতে হয়েছিল আইএসএলের টানা দুইটি ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Odisha FC Parts Ways with Brazilian Star Dorielton Gomes Post-ISL

শেষ সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ওডিশা এফসির (Odisha FC)। পরাজিত হতে হয়েছিল আইএসএলের টানা দুইটি ম্যাচ। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। গত বছরের শেষের দিকে দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করলেও নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সার্জিও লোবেরার ছেলেরা। সহজেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের ছেলেদের। তারপর চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ওডিশার।

খুব সহজেই তাঁরা আটকে দিয়েছিল আদ্রিয়ান লুনাদের দলকে। তারপর সেই ছন্দ বজায় ছিল কর্নাটকের শক্তিশালী ফুটবল ক্লাব বেঙ্গালুরু এফসির বিপক্ষে। সেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল গোটা দলের। এই ছন্দ বজায় রেখেই হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল সুপার কাপ জয়ী এই দলকে। স্বাভাবিকভাবেই কঠিন হয়ে উঠেছিল সুপার সিক্সের লড়াই। কিন্তু তবুও লিগের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করেছিল এই দল। যদিও শেষ রক্ষা হয়নি।

   

অনায়াসেই ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। তারপর কলিঙ্গ সুপার কাপে প্রভাব ফেলার লক্ষ্য থাকলেও পাঞ্জাব এফসির কাছে ধাক্কা খেয়ে প্রথম ম্যাচেই বিদায় নিয়েছিল ওডিশা। তবে সেইসব ভুলে আগামী ফুটবল মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেজন্য এক্ষেত্রে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি দলের বেশকিছু ফুটবলারদের বিদায় জানাতে মরিয়া ছিল এই ফুটবল দল। সেইমতো গত কয়েক সপ্তাহে দলের একাধিক ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ক্লাব। সময়ের সাথে সাথেই আরও দীর্ঘ হয়েছে সেই তালিকা।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন এক ব্রাজিলিয়ান ফুটবলার। তিনি ডরিয়েলটন গোমস। গত মঙ্গলবার রাতে নিজেদের সোশ্যাল সাইট থেকেই তাঁর সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানিয়ে দেয় আইএসএলের এই শক্তিশালী ফুটবল ক্লাব। উল্লেখ্য, শেষ মরসুমে দলের হয়ে প্রায় দশটির ও বেশি ম্যাচ খেলেছিলেন এই তারকা। তারমধ্যে তিনটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ও ছিল এই তারকার। সেই নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট। তাই শেষ পর্যন্ত তাঁকে বিদায় জানাল ওডিশা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google