শুরু হচ্ছে জাতীয় স্তরের সার্ফিং এবং স্ট্যান্ড-আপ প্যাডলিং চ্যাম্পিয়নশিপ, প্রথমবার আয়োজক আন্দামান

শুরু হতে চলেছে লিটল আন্দামান প্রো ২০২৬। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম জাতীয় স্তরের সার্ফিং এবং স্ট্যান্ড-আপ প্যাডলিং (SUP) চ্যাম্পিয়নশিপ (Surfing Championship)। এটি ইন্ডিয়ান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শুরু হতে চলেছে লিটল আন্দামান প্রো ২০২৬। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম জাতীয় স্তরের সার্ফিং এবং স্ট্যান্ড-আপ প্যাডলিং (SUP) চ্যাম্পিয়নশিপ (Surfing Championship)। এটি ইন্ডিয়ান সার্ফিং ফেডারেশন (SFI) দ্বারা আয়োজিত এবং আন্দামান ও নিকোবর পর্যটনের সমর্থনে অনুষ্ঠিত হচ্ছ। ভারতের ২০২৬ সালের সার্ফিং সার্কিটের মরসুম উদ্বোধনী হিসেবে কাজ করবে এই প্রতিযোগিতা ।

আগামী ৯–১২ এপ্রিল আন্দামানে চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিকভাবে ৭ এপ্রিল আন্দামান ও নিকোবার প্রশাসনের চিফ সেক্রেটারি চন্দ্র ভূষণ কুমার এর উদ্বোধন করে শুভ সূচনা করেন। এই বছরই জাপানে আয়োজিত হবে ২০২৬ এশিয়ান গেমস। তার আগে এই চ্যাম্পিয়নশিপ ভারতীয় সার্ফারদের জন্য এশিয়ান গেমসে প্রস্তুতির টুর্নামেন্ট।

   

বাটলার বে বিচ, লিটল আন্দামানে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৮৬ জন সার্ফাররা অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন শীর্ষ র‍্যাঙ্কের সিনিয়র অ্যাথলিট এবং আন্তর্জাতিক প্রতিযোগী। পুরুষ ও মহিলাদের ওপেন সার্ফিং শর্টবোর্ড, পুরুষ ও মহিলাদের ওপেন স্ট্যান্ড-আপ প্যাডেলবোর্ড (SUP) বিভাগ রয়েছে এই সার্ফিং চ্যাম্পিয়নশীপে। এছাড়া জাতীয় সার্কিটে লংবোর্ডিং ডিভিশনের প্রথম আত্মপ্রকাশ ঘটবে

প্রায় ৬০ জন ক্রীড়াবিদের পর্যটন বিভাগ থেকে সহযোগিতা মিলেছে, যার মধ্যে চেন্নাই থেকে যাতায়াত এবং থাকার ব্যবস্থাও অন্তর্ভুক্ত। এই চ্যাম্পিয়নশিপে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিকভাবে খ্যাতনামা জজ ররি সাইমস। প্রতিযোগিতার পাশাপাশি একটি সার্ফিং উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানে নক্ষত্রদর্শন, পাখি পর্যবেক্ষণ এবং হেরিটেজ স্টোরিটেলিংয়ের মতো কার্যক্রম রয়েছে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে অ্যাডভেঞ্চার, খেলাধুলা এবং সমুদ্র পর্যটনের জন্য একটি প্রধান বৈশ্বিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য এই প্রতিযোগিতা এলটি ভালো উদ্যোগ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।