জয়ের সরণিতে ফিরল মোহনবাগান

জয়ের সরণিতে ফিরলে মোহনবাগান সুপার জায়ান্টের যুব দল। ফেডারশনের অনুর্ধ ১৫ লিগে (AIFF U-15 League National Stages) জয় পেয়েছে মোহনবাগান। টুর্নামেন্টের শেষ ম্যাচে হেরেছিল দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohun Bagan

জয়ের সরণিতে ফিরলে মোহনবাগান সুপার জায়ান্টের যুব দল। ফেডারশনের অনুর্ধ ১৫ লিগে (AIFF U-15 League National Stages) জয় পেয়েছে মোহনবাগান। টুর্নামেন্টের শেষ ম্যাচে হেরেছিল দল।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ লিগে খেলছে মোহনবাগান সুপার জায়ান্টের জুনিয়র দল। দুই লিগে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি মোহনবাগান। বুধবার অনূর্ধ্ব ১৫ লিগের জাতীয় লিগ পর্যায়ে পাঞ্জাব এফসির যুব দলের বিরুদ্ধে হেরেছে বাগান। ৩-২ গোলে মোহনবাগানকে হারিয়েছে পাঞ্জাবের জুনিয়র টিম. বাগানের হয়ে এই ম্যাচে গোল করেছেন অনিশ ও রোহিত। দুই অর্ধে দুটি গোল করেও পরাজয় ঠেকাতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড।

   

পাঞ্জাব এফসি ম্যাচের পরাজয়ের জের কাটিয়ে জয়ে ফিরেছে মোহনবাগান সুপার জায়ান্টের যুব দল। বেঙ্গল এফএ-র অনুর্ধ ১৫ দলের বিরুদ্ধে জয়লাভ করেছে সবুজ মেরুন ব্রিগেড। বাগানের পক্ষে ম্যাচের ফলাফল ২-০। গোল করেছেন সগুন ও অনীশ। আগামী ১৯ মে বাগানের পরের ম্যাচ করবেট এফসির বিরুদ্ধে।

https://x.com/MohunBaganHub/status/1791335612840280408?t=EPIDD3PyD7ZjLhFILJrKpg&s=19

বৃহস্পতিবার সকালে পাওয়া গেল অনূর্ধ্ব ১৭ লিগে মোহনবাগানের পরাজয়ের খবর। ফেডারেশনের এই ইয়ুথ লিগে সুদেব দিল্লির বিরুদ্ধে ০-২ গোলে হেরেছে বাগান। সুদেভা দিল্লির এফসিকে হারাতে পারলে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা থাকতো মোহনবাগানের কাছে। পরাজয়ের ফলে গঙ্গা পারের তাঁবুতে বেড়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google