Mohun Bagan: ওডিশার মাটিতে সমর্থকদের অভাব বুঝলেন বাগান তারকারা

গত ২৪ তারিখ ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচ খেলতে নেমেছিল কলকাতার অন্যতম প্রধান মোহনবাগান (Mohun Bagan)। প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস। তাদের বিপক্ষে ...

By Rana Das

Published:

Follow Us
Mohun Bagan Football fan

গত ২৪ তারিখ ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচ খেলতে নেমেছিল কলকাতার অন্যতম প্রধান মোহনবাগান (Mohun Bagan)। প্রতিপক্ষ হিসেবে ছিল বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস। তাদের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করতে পারেননি কলকাতার এই প্রধান। সম্পূর্ণ সময়ের ২-২ গোলের ব্যবধানে শেষ হয় ওই ম্যাচ। যা নিয়ে প্রচন্ড হতাশ বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

আসলে এই ম্যাচ যুবভারতীতে হওয়ার কথা থাকলেও এই সময় বঙ্গে দুর্গোৎসব থাকার ফলে সেটিকে ওডিশায় স্থানান্তরিত করে দেওয়া হয়। এএফসি কাপের সেই ম্যাচ রাখা হয় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। যেখানে প্রথম থেকেই বসুন্ধরা কিংসকে চাপে রাখতে থাকে মোহনবাগান সুপারজায়ান্টস। যার ফল ও মিলেছিল হাতেনাতে্ দিমিত্রি পেট্রতোসের গোলে এগিয়ে থাকলেও কিছু সময় পরেই সেই গোল শোধ করে দেন বাংলাদেশের ডোরি।

   

Mohun Bagan

দ্বিতীয়ার্ধে ফের গোল করে আশিষ রাই দলকে এগিয়ে দিলেও তাতে শেষ রক্ষা হয়নি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে বুমোসদের। আসলে সবুজ-মেরুন ফুটবলারদের মধ্যে বাড়তি উন্মাদনা থাকলেও সমর্থকদের অভাব যেন কিছুটা হলেও প্রভাব ফেলল ম্যাচের মধ্যে। অন্যদিকে, শারদীয়া উপহার হিসেবে এই ম্যাচ বাগান সমর্থকদের বিনামূল্যে দেখতে দেওয়া হলেও চেনা ছবি দেখা যায়নি সবুজ-মেরুন গ্যালারিতে। তাছাড়া পয়েন্ট নষ্ট করার দরুন কিছুটা হলেও হতাশ সকলেই।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google