‘আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব’, আবেগঘন পোস্ট সাহালের

মরসুমের শুরুতেই জোর ধাক্কা খেয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত শনিবার ডুরান্ড কাপের ফাইনালে এগিয়ে থেকেও আসেনি জয়। পরাজিত হতে হয়েছে নর্থইস্ট ইউনাইটেডের কাছে। যা নিয়ে হতাশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohun Bagan Star Sahal Abdul Samad

মরসুমের শুরুতেই জোর ধাক্কা খেয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত শনিবার ডুরান্ড কাপের ফাইনালে এগিয়ে থেকেও আসেনি জয়। পরাজিত হতে হয়েছে নর্থইস্ট ইউনাইটেডের কাছে। যা নিয়ে হতাশ বাগান সমর্থকরা। তবে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে দল। ঠিক এমনই ইঙ্গিত দিলেন বাগান তারকা সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। ঘণ্টাকয়েক আগেই নিজের সোশ্যাল সাইট থেকে সেই সংক্রান্ত একটি পোস্ট করলেন এই ভারতীয় তারকা।

সেখানে ডুরান্ডের রানার্স আপের পদকের ছবি পোস্ট করে তিনি লেখেন,”৫টা গেম, ৪৫০ মিনিট। প্রতিটা সেকেন্ড আমাদের হৃদয়ে গেঁথে আছে। আমরা আমাদের সেরাটা দিয়ে লড়াই করেছি। গর্বের সাথে লড়াই করেছি। তবে সেই মাঠেই আমরা সব ফেলে এসেছি। এই ক্ষতি খুব কষ্ট দেয়। কিন্তু এখানেই সব শেষ নয়। আমরা আগের থেকে আরও শক্তিশালী এবং আরও ঐক্যবদ্ধ হয়ে উঠব।”

   

কিন্তু সেখানেই শেষ নয়। সাহাল আরও বলেন, “আমাদের সকল সমর্থকদের অসংখ্য ধন্যবাদ। মাঠে এসে আমাদের এভাবে সমর্থন করার জন্য। আমরা এগিয়ে যেতে থাকব, স্বপ্ন দেখতে থাকব। আমরা ট্রফির জন্য লড়াই চালিয়ে যাব।” তাঁর এই মন্তব্য রীতিমতো মন জোয় করেছে বাগান সমর্থকদের।

আগামী ১৩ সেপ্টেম্বর নিজেদের ঘরের মাঠে শক্তিশালী মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। পুরনো সব হতাশা ভুলে এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য জোসে মলিনার ছ্র ছেলেদের। গতবছর এই দলের কাছেই আইএসএল ফাইনালে পরাজিত হয়েছিল মেরিনার্সরা। এবার বদলার লড়াই তাঁদের কাছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google