ভিয়েতনামে ছুটি কাটানোর ছবি পোস্ট করলেন জেসন কামিন্স

নতুন মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। প্রথমেই ধাক্কা খেতে হয়েছে ডুরান্ড কাপের ফাইনালে। তারপর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকেই ঘুরে তাড়ানো লক্ষ্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Jason Cummings Shares Vacation Snap from Vietnam

নতুন মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। প্রথমেই ধাক্কা খেতে হয়েছে ডুরান্ড কাপের ফাইনালে। তারপর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকেই ঘুরে তাড়ানো লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে। দ্বিতীয় ম্যাচে জয় আসলেও দলের পারফরম্যান্স যথেষ্ট চিন্তায় রেখেছিল সকলকে। এরপর ফের ধাক্কা। কান্তিরাভা স্টেডিয়ামে পরাজিত হতে হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে। যা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিয়েছিল বাগান ব্রিগেডকে।

তবে গত ৫ই অক্টোবর নিজেদের ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে আবার ও জয়ের সরণিতে ফিরেছে সবুজ-মেরুন ব্রিগেড। এখন সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য জোসে মোলিনার। আগামী ১৯ শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে‌ মোহনবাগান সুপার জায়ান্ট।‌ তাঁর আগে হাতে এখনো বেশ কিছুদিন সময় রয়েছে। গতকালের অনুশীলনের পর ফুটবলারদের দিন তিনেকের ছুটি দিয়েছেন বাগান হেডস্যার। এসবের মধ্যেই নিজেকে সুস্থ করে নিতে চাইবেন আলবার্তো রদ্রিগেজ।

   

অন্যদিকে ভিয়েতনামে ছুটি কাটানোর মেজাজে বেশকিছু ছবি আপলোড করলেন অজি তারকা জেসন কামিন্স (Jason Cummings)। ঘন্টা কয়েক আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত পোস্ট করেন। এই অস্ট্রেলিয়ান তারকা। যেখানে ভিয়েতনামের রাজধানী তথা হ্যানয় সংলগ্ন ট্রেন স্ট্রিটে বান্ধবীর একটি ভিডিও শেয়ার করার পাশাপাশি স্মুদি হাতে উভয়ের একটি ছবি ও শেয়ার করেন সবুজ-মেরুনের এই ভরসাযোগ্য তারকা। এছাড়াও ভিয়েতনামের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখতে সেখানকার একটি স্থানীয় গাড়িতে চাপার ভিডিও আপলোড করা হয় তাঁর বান্ধবীর অ্যাকাউন্ট থেকে।

যেগুলি নিঃসন্দেহে মন জয় করেছে বাগান সমর্থকদের। উল্লেখ্য গত ফুটবল মরসুমে যোগদান করার পর মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে আর সেভাবে অসুবিধা হয়নি। সময় এগোনোর সাথে সাথেই মোহনবাগানের জার্সিতে নিজের জাঁত নিয়েছেন বারংবার। এমনকি এই সিজনের শুরু থেকেই তাঁর পারফরম্যান্স নজর কাড়ছে মোলিনার। আগামী ডার্বি ম্যাচে এই অজি ফুটবলারের দিকেই নজর থাকবে সকলের।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google