Mohun Bagan: বিশালকে রেখেই দল গড়তে পারে মোহনবাগান

পরের মরসুম নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। বিভিন্ন ক্লাবের অন্দরে শুরু হয়ে গিয়েছে পরের মরসুমের দল গঠন করার ব্যাপারে প্রস্তুতি। কার চুক্তি বাড়বে, কাকে করা হতে পারে ছাঁটাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mohun Bagan Vishal Kaith

পরের মরসুম নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। বিভিন্ন ক্লাবের অন্দরে শুরু হয়ে গিয়েছে পরের মরসুমের দল গঠন করার ব্যাপারে প্রস্তুতি। কার চুক্তি বাড়বে, কাকে করা হতে পারে ছাঁটাই সে ব্যাপারে শোনা যাচ্ছে জল্পনা। কিছু জল্পনা রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan) কেন্দ্র করে।

চলতি মরসুমে ভালো ফর্মে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের গোলরক্ষক বিশাল কাইথ। ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে পেনাল্টি সেভ করে ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের মোড়। বাগান সমর্থকদের পছন্দের পাত্র হয়ে উঠেছেন। মোহনবাগান সমর্থকদের একাংশের দাবি, বিশালকে জাতীয় দলের খেলানো হোক নিয়মিত।

   

২০২২ থেকে বিশালের জন্য সময়টা ভালো যাচ্ছে। ইন্ডিয়ান সুপার লিগের নবম আসরে জিতেছিলেন গোল্ডেন গ্লাভস। ২০২২-২৩ মরসুমে বাগান জিতেছিল ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি। এবারেও সোনালী গ্লাভস জোড়া পাওয়ার দৌড়ে রয়েছেন তিনি। ২০২৩ সালে জিতেছেন ডুরান্ড কাপ। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বিশাল কাইথকে দেওয়া হয়েছে শিবদাস ভাদুরি অ্যাওয়ার্ড।

বিশালের এখন যা ফর্ম তাতে আগামী মরসুমের জন্যেও তাঁকে দলে রেখে দিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। বিশালকে রেখেই নতুন মরসুমের জন্য দল সাজাতে পারে বাগান। এমন একজন শট স্টপার দলে স্কোয়াডে থাকলে বাড়তি সুবিধা হবে দলের। তবে চলতি মরসুম শেষ হওয়ার আগে এখনই কিছু ম্যাচ বাকি। আপাতত দল হিসেবে নতুন করে সমর্থকদের আশা যোগাতে শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google