Mohammedan SC: দিল্লি ম্যাচের টিকিট নিয়ে বিশেষ ঘোষণা মহামেডানের

বহু বছরের অপেক্ষার পর এবার স্বপ্ন পূরণ হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। গত কয়েকদিন আগে শিলং লাজং এফসিকে পরাজিত করে আইলিগ সুনিশ্চিত করেছে ময়দানের…

Mohammedan SC

বহু বছরের অপেক্ষার পর এবার স্বপ্ন পূরণ হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। গত কয়েকদিন আগে শিলং লাজং এফসিকে পরাজিত করে আইলিগ সুনিশ্চিত করেছে ময়দানের এই প্রধান। যা নিয়ে খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে‌। হিসেব অনুযায়ী দল আইলিগ চ্যাম্পিয়ন হয়ে গেলেও এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে, আরও একটি ম্যাচ। যেটি তাদের খেলতে হবে দিল্লি এফসির বিপক্ষে।

ঘরের মাঠের এই ম্যাচ নিয়ে এখন চরম উন্মাদনা রয়েছে সমর্থকদের মধ্যে। আগামী ১৩ ই এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে দিল্লির মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব। এখন সেই দিকেই নজর সকলের। এই ম্যাচ নিয়েই এখন বিশেষ তোড়জোড় রয়েছে সমর্থকদের মধ্যে।

Advertisements

এসবের মাঝেই ম্যাচের টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ ঘোষণা করলো মহামেডান স্পোটিং ক্লাব। সেই অনুসারে, আগামী ১২ই এপ্রিল থেকে টিকিট দেওয়া শুরু করবে সাদা-কালো শিবির। মূলত দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে ক্লাবের বক্স অফিস থেকেই পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল সমর্থকদের ক্লাবে এসে সংগ্রহ করতে হবে এই ম্যাচের টিকিট। না হলে ম্যাচের দিন স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কোনো সমর্থক। ঘন্টা কয়েক আগে ক্লাবের তরফ এমন ঘোষণাই উঠে এসেছে। যা নিয়ে এখন থেকেই উত্তেজনা চরমে উঠেছে সাদা-কালো সমর্থকদের।

বলাবাহুল্য, এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই ব্যাপক ছন্দে ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। পুরনো ট্রেন্ড বজায় রেখেই এ বছর কলকাতা লিগ জয় করেছে দল। টেক্কা দিয়েছে ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দলকে। সেই ধারাই বজায় থেকেছে আইলিগে। গোটা টুর্নামেন্ট জুড়ে এখনো পর্যন্ত মাত্র একটি ম্যাচেই পরাজিত হয়েছে দল। যদিও টুর্নামেন্টের দ্বিতীয় লেগেই সেই রিয়েল কাশ্মীর দলের বিপক্ষে বদলা নিয়েছে চেরনিশভের ছেলেরা। এবার আগামী মরশুম থেকে নতুন লড়াই। আইএসএল খেলবে দল।