Rohit Sharma replace: নির্বাচকদের পছন্দ গড়ে ১৯ রান করা ক্রিকেটার

রোহিত শর্মার (Rohit Sharma) বদলি খুঁজে নিল ভারত। করোনা পজিটিভ রিপোর্ট আসার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট তিনি খেলতে পারবেন না। তাঁর বদলি হিসেবে ইংল্যান্ডে…

রোহিত শর্মার (Rohit Sharma) বদলি খুঁজে নিল ভারত। করোনা পজিটিভ রিপোর্ট আসার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট তিনি খেলতে পারবেন না। তাঁর বদলি হিসেবে ইংল্যান্ডে যাচ্ছেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে নামবে ভারত। তার আগে র্যাট টেস্টে রোহিত শর্মার দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। আপাতত আইসলেশনে থাকতে হচ্ছে তাঁকে।

Advertisements

Rohit Sharma

রোহিতের পরিবর্ত হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে বেছে নেওয়া হয়েছে। যিনি শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে, মার্চ মাসে। দুই ম্যাচ খেলে করেছিলেন মাত্র ৫৯ রান। গড়ে ১৯.৬৬ রান।

গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কথাও তিনি ভুলতে চাইবেন। পাঞ্জাব দলের অধিনায়ক করা হয়েছিল তাঁকে। সেখানেও প্রত্যাশিত ফর্মে ধারেকাছে তিনি ছিলেন না। লিগ ক্রম তালিকার ছয় নম্বরে টুর্নামেন্ট শেষ করেছিল দল। মায়াঙ্ক নিজে ১৪ ম্যাচে করেছিলেন ১৯৬ রান। গড়ে ১৬.৩৩ রান।