দিল্লিতেই শেষ নয়, আম্বানি পরিবারের সঙ্গেও সময় কাটালেন মেসিরা

গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই মেসি (Lionel Messi) ফিভারে জর্জরিত ছিল ভারতবর্ষ। এখনও রয়ে গিয়েছে সেই ঘোর‌। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই লিওনেল মেসিকে নিয়ে সরগরম হয়ে…

messi-ambani-family-jamnagar-visit-india

গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই মেসি (Lionel Messi) ফিভারে জর্জরিত ছিল ভারতবর্ষ। এখনও রয়ে গিয়েছে সেই ঘোর‌। উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই লিওনেল মেসিকে নিয়ে সরগরম হয়ে উঠেছিল শহর কলকাতা। দীর্ঘ অপেক্ষার পর শনিবার রাতে কলকাতায় পা রেখেছিলেন এই আর্জেন্টাইন তারকা। এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন বিশ্ব ফুটবলের আরও দুই তারকা লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। তাঁদের উপস্থিতিতে উত্তেজনার পারদ চড়েছিল শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে। রাত থেকেই অপেক্ষার প্রহর গুনে কলকাতা বিমানবন্দর সংলগ্ন চত্বরে ভিড় জমাতে দেখা গিয়েছিল বহু ভক্তদের। তারপর সময় সূচি অনুযায়ী গত শনিবার সকালে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল বহুল চর্চিত গোট কনসার্ট।

প্রর্দশনী ম্যাচের পাশাপাশি মেসি সহ বাকি দুই তারকা ফুটবলারদের দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু সেখানেই দেখা গিয়েছিল বিপত্তি। বিরাট অর্থ খরচ করে এই অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করে ও নিজেদের মনের মতো করে মেসিকে দেখতে পাননি ফুটবলপ্রেমীদের একটা বিরাট অংশ। স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছিল সকলের মধ্যে। যারফলে পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা যায় গোটা স্টেডিয়াম জুড়ে। দর্শক আসন থেকে উড়ে আসতে শুরু করে জলের বোতল। ভাঙচুর করা হয় স্টেডিয়ামের চেয়ার থেকে শুরু করে অনুষ্ঠানের ব্যানার। এমনকি পরবর্তীতে মাঠে ও ঢুকে গিয়েছিলেন বহু সমর্থক‌।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ের আগেই স্টেডিয়াম থেকে বের করে আনা হয়েছিল হয় মেসি সহ বাকি দুই তারকা ফুটবলারকে।

   

সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেদিন সন্ধ্যায় হায়দরাবাদে গোট কনসার্টকে কেন্দ্র করে যথেষ্ট সচেতন থাকতে দেখা গিয়েছিল আধিকারিকদের। সমগ্র অনুষ্ঠানটি যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সেদিকে নজর ছিল ব্যাপকভাবে। রবিবার দেশের বানিজ্য নগরী তথা মুম্বাইতে ও দেখা গিয়েছিল সেই ছবি। যেখানে প্রথম থেকেই যথেষ্ট সুষ্ঠভাবে পরিচালিত হতে শুরু করেছিল গোটা অনুষ্ঠান। যেখানে প্রদর্শনী ম্যাচে খেলতে দেখা গিয়েছিল ভারতীয় ফুটবল দলের তারকা সুনীল ছেত্রী থেকে শুরু রাহুল ভেকে সহ চিংলেসানা সিংদের। পরবর্তীতে শচীন টেন্ডুলকারকে ও হাততালি দিয়ে স্বাগত জানিয়েছিলেন বিশ্ব ফুটবলের তিন তারকা।

এমনকি পরবর্তীতে দিল্লিতে ও দেখা গিয়েছিল একই ছবি। সেখানে ও যথেষ্ট খোশমেজাজে দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। অনেকেই মনে করেছিল যে সেখান থেকেই হয়তো এবার নিজের দেশে ফিরবেন তারকারা। কিন্তু না পরবর্তীতে বদল আসে সেই পরিকল্পনায়। সেই অনুযায়ী গুজরাটের জামনগরে রওনা হন এই তিন তারকা। সেখানেই আম্বানি পরিবারের সঙ্গে সময় কাটান বিশ্ব ফুটবলের এই তিন নক্ষত্র। বেশকিছু ঘন্টা আগে থেকেই সেই সম্পর্কিত বহু ছবি ভাইরাল হতে থাকে নেটমাধ্যমে। যেখানে পুজোয় অংশ নিয়ে দেবতাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের চিড়িয়াখানা পরিদর্শনের ছবি ও ভাইরাল হয় ব্যাপকভাবে।