IPL 2026: ঘরের মাঠে লজ্জার হার কেকেআরের, ৬৫ রানে জিতল হায়দ্রাবাদ দল

কলকাতা: না বোলিং, না ব্যাটিং, কোনোটিতেই দলে নেই ভারসাম্য। সেকারণেই ফের আরেকটি ম্যাচ (IPL 2026) হারল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে কেকেআর-কে হারিয়ে আইপিএল ২০২৬-এ জয়ের…

kkr-vs-srh-ipl-2026-hyderabad-wins-by-65-runs-eden-gardens

কলকাতা: না বোলিং, না ব্যাটিং, কোনোটিতেই দলে নেই ভারসাম্য। সেকারণেই ফের আরেকটি ম্যাচ (IPL 2026) হারল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে কেকেআর-কে হারিয়ে আইপিএল ২০২৬-এ জয়ের খাতা খুলল সানরাইজার্স হায়দ্রাবাদ।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ-কলকাতা। ম্যাচের প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান করে হায়দ্রাবাদ। টার্গেট ২২৭। কলকাতার ব্যাটিং ইনিংস থামে ১৬১ রানে। ৪ ওভার বাকি থাকতেই ৬৫ রানের ব্যবধানে ম্যাচটি জিতে যায় হায়দ্রাবাদ।

Advertisements

এদিন হায়দ্রাবাদের হয়ে ব্যাটিং-এ অবদান রেখেছেন ট্রাভিস হেড (২১ বলে ৪৬ রান), অভিষেক শর্মা (২১ বলে ৪৮ রান) , ঈশান কিষান (৯ বলে ১৪ রান), হেনরিখ ক্লাসেন (৩৫ বলে ৫২ রান), নীতীশ কুমার রেড্ডি(২৪ বলে ৩৯ রান)। দলের হয়ে এদিন ২টি করে উইকেট নিয়েছেন এশান মালিঙ্গা, নীতীশ কুমার রেড্ডি। ৩ টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকট এবং ১ টি উইকেট নিয়েছেন হর্ষ দুবে।

অন্যদিকে রান তাড়া করতে নেমে কলকাতার অঙ্গকৃষ রঘুবংশী, ফিন অ্যালেন, রিঙ্কু সিং ছাড়া তেমন কেউ ব্যাটে দাপট দেখাতে পারেনি। ২৯ বলে ৫২ রান করেন তরুণ রঘুবংশী। রিঙ্কুর অবদান ২৫ বলে ৩৫ রান। একমাত্র ভালো শুরু করেছিলেন ফিন অ্যালেন। তিনি মাত্র ৭ বলেই ২৮ রান করেন। তবে তিনিও বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। বোলিংয়ে অবদান রেখেছেন মুজারাবানি। তিনি একা হাতে নিয়েছেন বিপক্ষের ৪টি উইকেট। এছাড়া বৈভব অরোরা নিয়েছেন ২টি উইকেট এবং ১ টি করে আউট করেন কার্তিক তিয়াগী, অনুকুল রায়।

পরপর দুই ম্যাচে হার। কেকেআর-এর ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে দৈনদশা ফুটে উঠেছে। এই হারের থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচে জিততে কি পারবে কলকাতা? নাকি হবে হারের হ্যাট্রিক!