আর্জেন্টিনার জার্সিতে নিজের স্কিল দেখালেন কামিন্স

গত কয়েক সিজন ধরেই মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলে আসছেন জেসন কামিন্স (Jason Cummings)। তবে এই ভারতীয় ফুটবল ক্লাবের হয়ে শুরুটা খুব একটা আহামরি ছিল না এই অস্ট্রেলিয়ান ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Jason Cummings Argentina Jersey

গত কয়েক সিজন ধরেই মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলে আসছেন জেসন কামিন্স (Jason Cummings)। তবে এই ভারতীয় ফুটবল ক্লাবের হয়ে শুরুটা খুব একটা আহামরি ছিল না এই অস্ট্রেলিয়ান ফুটবলারের। যা কিছুটা হলেও নিরাশ করেছিল সমর্থকদের। তবে পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন তিনি। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে কামিন্সের। এমনকি একবার দলের আইএসএলের ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে তাঁর করা গোলেই এগিয়েছিল ময়দানের এই প্রধান। চূড়ান্ত সাফল্য না আসলেও তাঁর দাপুটে পারফরম্যান্স মন জয় করেছিল সকলের।

স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে একেবারেই নিরাশ নিরাশ করেননি তিনি। গত আইএসএল সিজনের শুরু থেকেই নিজের পুরনো ছন্দে ধরা দিয়েছিলেন এই অজি তারকা। সতীর্থ ফুটবলার জেমি ম্যাকলারেনের সঙ্গে জুটি অনেকটাই শক্তিশালী করে দিয়েছিল সবুজ-মেরুনের ফরোয়ার্ড লাইনকে। যারফলে বহু আগে থেকেই আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবীদার হিসেবে উঠে এসেছিল কলকাতা ময়দানের এই প্রধান। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। দেশের এই প্রথম ডিভিশন লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এই খেতাবের অধিকারী হয় মোহনবাগান।

   

কিন্তু সেখানেই থামেনি পালতোলা নৌকা ব্রিগেড। টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে আইএসএল লিগ কাপ ও জয় করে এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। বলতে গেলে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে এক সিজনে আইএসএল লিগ শিল্ড এবং লিগ কাপ জয় করেছে মোহনবাগান। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বর্তমানে সিজন শেষ হওয়ার ফলে বিদেশে নিজেদের মত করে সময় কাটাচ্ছেন সকল ফুটবলাররা। বাদ যাননি জেসন কামিন্স। আসলে ফুটবল মাঠের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও নেট মাধ্যমে যথেষ্ট জনপ্রিয় এই তারকা ফুটবলার।

একাধিক সময় ছুটি কাটানোর বিভিন্ন ছবি আপলোড করে সমর্থকদের ভালোবাসা পান বাগানের এই ফুটবলার। এবার ও সেটার অন্যথা হয়নি। বেশ কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটের স্টোরিতে আর্জেন্টিনায় ছুটি কাটানোর বেশ কিছু ছবি আপলোড করেছিলেন কামিন্স। সেখানেই এবার আর্জেন্টিনার ফুটবল জার্সি পড়ে এক ফুটবল অনুরাগীর সঙ্গে রাস্তায় ফুটবল স্কিল দেখালেন অস্ট্রেলিয়ার এই ফুটবলার। এছাড়াও আর্জেন্টিনার দুই নক্ষত্র তথা মারাদোনা এবং মেসির মূর্তির সঙ্গে ছবি তোলার পাশাপাশি বিশ্বকাপ বিজড়িত বেশ কিছু মুহূর্ত তুলে ধরেন নিজের সাইটে। যা মন জয় করেছে নেটাগরিকদের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google