আগামীকাল ঘরের মাঠে মান রক্ষার লড়াই জামশেদপুরের, বিপক্ষ মোহনবাগান

কলকাতা: শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫ টায় জামশেদপুর এফসি (Jamshedpur FC) তাদের ঘরের মাঠে মোহনবাগান (Mohun Bagan) এসজি-র বিরুদ্ধে মাঠে নামবে। ইতিমধ্যে জামশেদপুর পৌঁছে গিয়েছে…

jamshedpur fc -vs-mohun-bagan-isl

কলকাতা: শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫ টায় জামশেদপুর এফসি (Jamshedpur FC) তাদের ঘরের মাঠে মোহনবাগান (Mohun Bagan) এসজি-র বিরুদ্ধে মাঠে নামবে। ইতিমধ্যে জামশেদপুর পৌঁছে গিয়েছে টিম মোহন বাগান সুপার জায়ান্ট। কোচ সের্গিও লোবেরার নেতৃত্বে প্র্যাকটিসও শুরু হয়ে গিয়েছে।

জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি ইন্ডিয়ান সুপার লিগের সপ্তম ম্যাচডে। উভয় দলই সমান পয়েন্ট নিয়ে এই ম্যাচে নামছে। তবে গোলের নিরিখে লিগ টেবিলে মোহনবাগান রয়েছে দ্বিতীয় স্থানে এবং জামশেদপুর তৃতীয় স্থানে।

   

মোহনবাগান – জামশেদপুরের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে, মোহনবাগান নিজেদের মাঠে জামশেদপুর এফসি-কে ২-০ গোলে দাপটের সাথে পরাজিত করেছিল। এছাড়া গত ৫ টি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে গোঙ্গাপারের ক্লাব। বাকি ২ টি ম্যাচের মধ্যে ১ টি জিতেছিল জামশেদপুর এফসি এবং ১ টি ড্র।

তবে জামশেদপুরের সমর্থকরাও আশাবাদী, নিজেদের মাঠে এই নতুন কৌশল কাজে লাগিয়ে দল আবার জয়ের ধারায় ফিরবে। এখন দেখার, কোচ লোবের কৌশল এই মুখোমুখি সংঘর্ষে কি দলকে জেতাতে পারে নাকি ঘরের মাঠে নাকি ফলাফল জামশেদপুরের পক্ষে থাকে।