ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরান, শোরগোল ফুটবল মহলে

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে মাত্র তিনটে মাস। তারপরেই শুরু হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। গতবার কাতারের পর এবার আমেরিকা, মেক্সিকো ও কানাডার বুকে বসতে চলেছে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
iran-withdraws-from-fifa-world-cup-amid-war-tensions

সায়ন সেনগুপ্ত, কলকাতা: হাতে মাত্র তিনটে মাস। তারপরেই শুরু হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। গতবার কাতারের পর এবার আমেরিকা, মেক্সিকো ও কানাডার বুকে বসতে চলেছে এই বিশ্ব ফুটবলের আসর। যার অপেক্ষায় দিন গুনতে শুরু করেছে ফুটবলপ্রেমীরা। তবে এবার আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব এসে পড়ল বিশ্বকাপে‌। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই আমেরিকা ও ইজরাইলের যুদ্ধ নিয়ে সরগরম হয়ে উঠেছে গোটা বিশ্ব। এসবের মাঝেই এবার ফুটবল বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের পথে হাঁটল ইরান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বলাবাহুল্য, এবারের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের গ্ৰুপ ‘জি’তে স্থান পেয়েছিল ইরান।

যেখানে তাঁদের সঙ্গে ছিল ইজিপ্ট, বেলজিমায় এবং নিউজিল্যান্ড। এমনকি গ্ৰুপ পর্বের অধিকাংশ ম্যাচ তাঁদের খেলতে হত আমেরিকায়। তবে সেক্ষেত্রে যে তাঁদের খুব একটা সমস্যা হবে না সেই আশ্বাস আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা ও শোনা গিয়েছিল ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর তরফে‌। কিন্তু তাতেও কাজ হল না। নিজেদের সিদ্ধান্তে এবার অনড় থাকল ইরান। গত বুধবার নিজেদের একটি গনমাধ্যমের মুখোমুখি হয়ে সেই দেশের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি জানান, ‘বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবেই আমাদের পক্ষে বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব নয়।’

   

আরও বলেন, ‘ ইরানের বিরুদ্ধে যে আচরণ করা হয়েছে, সেইসাথে যেভাবে আমাদের দেশের বহু মানুষকে হত্যা করা হয়েছে তাঁর পরিপ্রেক্ষিতে আমাদের এবার এই বিশ্বকাপে অংশগ্রহণ করা অসম্ভব।’ যা রীতিমতো শোরগোল ফেলে দেয় সর্বত্র। তাহলে কি এবার ইরানের পরিবর্তে অন্য কোনও ফুটবল দলকে দেখা যেতে চলেছে এই বিশ্বকাপে? সেই বিষয়টি যদিও এখনও স্পষ্ট নয়। তবে এমন সিদ্ধান্ত দেখা দিলে খুব একটা অবাক হবে না ফুটবল অনুরাগীরা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।